প্রধান সূচি

চিতলমারীতে পুলিশ সুপারের লিফলেট বিতরণ

বাগেরহাটের চিতলমারীতে জনসাধরণকে সচেতন করতে করোনাভাইরাস প্রতিরোধী লিফলেট বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। মঙ্গলবার দুপুর ১২ টার চিতলমারী সদর বাজারে তিনি এ লিফলেট বিতরণ করেন।

এসময় পুলিশ সুপারের সফরসঙ্গী হিসেবে ছিলেন জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহিনুজ্জামান, বাগেরহাট-১ আসনের সাংসদ শেখ হেলাল উদ্দীনের বিশেষ সহকারী মো. ফিরোজুল ইসলাম, ডা. শেখ আদনান হোসেন।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, থানা অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial