প্রধান সূচি

Tuesday, March 24th, 2020

 

কাউখালীতে করোনা মোকাবেলায় প্রাথমিক শিক্ষকদের অনুদান

করোনাভাইরাস মোকাবেলায় কাউখালী উপজেলা নির্বাহী অফিসারের তহবিলে উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৩০ হাজার টাকা অনুদান দিয়েছেন। মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়ের নেতৃত্বে শিক্ষকরা উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখার কাছে এ অনুদান হস্তান্তর করেন । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কিরণ চন্দ্র রায়, কাউখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিনুর রশিদ মিল্টন, প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন, হুমায়ুন কবির লাভলু, সমাজসেবক আব্দুল লতিফ খসরু প্রমুখ।


মঠবাড়িয়ায় সাপ্তাহিক হাটসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

করোনাভাইরাস প্রতিরোধে জেলার মঠবাড়িয়া উপজেলায় অনিদৃষ্টকালের জন্য শহরের সাপ্তাহিক হাটসহ উপজেলার সকল হাট-বাজারের ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। জনসমাগম ঠেকাতে এবং করোনা ভাইরাসের সংক্রমণরোধে মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় বাজার বণিক সমিতির প্রতিনিধি, বাজার ইজারাদার প্রতিনিধিদের উপস্থিতিতে জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সকল হাটবাজার বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ও ঔষধের দোকান খোলা থাকবে বলে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস জানান, মঠবাড়িয়া উপজেলা শহরেবিস্তারিত পড়ুন


বাগেরহাট জেলা কারাগারে আইসোলেশন ওয়ার্ড

নভেল করোনাভাইরাসের সংক্রমণরোধে বাগেরহাট জেলা কারাগারে আইসোলেশন ওয়ার্ডসহ নানা প্রস্তুতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। কারা বাউন্ডারিতে কেউ ঢুকলেই মূলগেট থেকে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত-মুখ ধুয়ে ভেতরে নেয়া হচ্ছে। নানা রকম নিয়ম কানুন মেনে কারা অভ্যন্তরে নেওয়া হচ্ছে নতুন আগত বন্দিদের। কারাগারে থাকা বন্দিদের সাথে স্বজনদের দেখা-সাক্ষাতের বিষয়ও সীমিত করেছে কর্তৃপক্ষ। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের ভেতরে কোন লোক প্রবেশ করতে এলে মূলগেট থেকে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত-মুখ ধুয়ে ভেতরে নেয়া হচ্ছে। নতুন বন্দি এলে বাইরের পোশাক খুলে নতুন পোশাক এবং মাস্ক দেয়া হচ্ছে। নতুন বন্দিদের কারা অভ্যন্তরে করা আইসোলেশন ওয়ার্ডেবিস্তারিত পড়ুন


করোনা সংক্রমনরোধে মোংলা বন্দর থেকে ভারতগামী নৌযান চলাচল বন্ধ

মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমন রোধে আর্ন্তজাতিক সমুদ্র বন্দর মোংলা থেকে ভারতগামী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে বাংলাদেশ-ভারত আর্ন্তজাতিক নৌ প্রটোকলভুক্ত মোংলা-ঘাষিয়াখালী অভ্যন্তরীণ চ্যানেল দিয়ে ভারতের কলকাতা, বজবজ ও হলদিয়া বন্দরগামী রুটে প্রায় ৩শ’ কার্গো ও কোস্টার জাহাজ চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। আগামী ৩১ মার্চ পর্যন্ত আর্ন্তজাতিক এ নৌরুটে নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে স্বাভাবিক রয়েছে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণ কাজে নিয়োজিত রয়েছে সকল নৌযানগুলো। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম মুঠোফোনে জানান, বিআইডব্লিউটিএ’র নির্দেশনা মোতাবেকবিস্তারিত পড়ুন


বৃস্পতিবার থেকে সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার) থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধের (লকডাউন) সিদ্ধান্ত নিয়েছে সরকার। ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এক্ষেত্রে পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না। আজ মঙ্গলবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, জনগণ, যাত্রীসাধারণ, মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে জানাচ্ছে যে, করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী ২৬বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সোমবার সন্ধ্যায় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমরান আহমেদ সুমন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার সকালে আসামীকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। সুমন উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মতিউর রহমানের ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ থানার এস আই মো. খালেকুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা সোমবার সন্ধ্যায় ছারছিনা খেয়াঘাট এলাকা থেকে সুমনকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।


স্বরূপকাঠীতে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগ ॥ গ্রেফতার-১

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার জগৎপট্টি গ্রামে এক প্রতিবন্ধি (১০) কিশোরীকে ধর্ষন চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একই গ্রামের মো. তানভির (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ওই কিশোরীর মা নার্গিস বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দেন। মঙ্গলবার ওসি মো. কামরুজ্জামান তালুকদার নিজে অভিযান চালিয়ে ১নং আসামী তানভিরকে গ্রেফতার করেন। জানা গেছে, উপজেলার জগৎপট্টি গ্রামের কাঞ্চন হাওলাদারের ভারাটিয়া নার্গিস বেগমের প্রতিবন্ধি মেয়েকে ধর্ষনের চেষ্টা চালায় বাড়ীওয়ালার ছেলে তানভির। এ ঘটনায় বিচার চাইতে গেলে সোমবার রাতে তানভির, তার বাবা কাঞ্চন হাওলাদার এবং মা তাসলিমা বেগম মেয়েটির মাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial