বৃস্পতিবার থেকে সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধ
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার) থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন চলাচল বন্ধের (লকডাউন) সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ট্রাক, কাভার্ডভ্যান, ওষুধ, জরুরি সেবা, জ্বালানি, পচনশীল পণ্য পরিবহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এক্ষেত্রে পণ্যবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন করা যাবে না।
আজ মঙ্গলবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় একথা জানিয়েছেন বলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, জনগণ, যাত্রীসাধারণ, মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সবার জ্ঞাতার্থে জানাচ্ছে যে, করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সারাদেশে গণপরিবহন লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) করোনা সংক্রমনরোধে মোংলা বন্দর থেকে ভারতগামী নৌযান চলাচল বন্ধ »
