প্রধান সূচি

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা

করোনা ভাইরাসকে ইস্যু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি ও দোকানে মূল্য তালিকা না থাকায় পাইকগাছায় ৯ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে।

রবিবার সকালে পাইকগাছা উপজেলার চাঁদখালী বাজারে ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুলিয়া সুকায়না, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম।

এসময় প্রসিকিউশন অফিসার উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, সার্ভেয়ার মৃদুল, পেশকার দিপংকর প্রসাদ মল্লিক উপস্থিত ছিলেন। অভিযানে ভোক্তা অধিকার আইনে চাল ব্যবসায়ী রফিকুলকে ৫০০ টাকা, মোস্তাককে ৫০০ টাকা, খগেন্দ্রকে ৫০০ টাকা, খলিলকে ৫০০ টাকা ও নজরুলকে ১০০০ টাকা, মুদি ব্যবসায়ী আবু দাউদকে ১০০০ টাকা, মিষ্টি ব্যবসায়ী তেজেন্দ্রকে ৫০০ টাকা ও আবুজারকে ১৫০০ এবং ঔষধ ব্যবসায়ী মিজানুর রহমানকে ১৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় ব্যবসায়ীদের করোনার কারণে দ্রব্যমূল্যের দাম না বাড়ানোর জন্য নির্দেশ প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial