প্রধান সূচি

Sunday, March 22nd, 2020

 

করোনা রোধে ২৫ মার্চ থেকে সারা দেশে মার্কেট ও বিপণিবিতান বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীসহ সারা দেশে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিপণিবিতান ও মার্কেট বন্ধ থাকবে। তবে ওষুধ, মুদি দোকান, কাঁচাবাজারসহ নিত্যপণ্যের দোকানপাট খোলা থাকবে। রবিবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলালউদ্দিন। তিনি বলেন, করোনাভাইরাস আতঙ্কে মার্কেটগুলো ক্রেতা শূন্য হয়ে পড়েছে। এছাড়া শ্রমিক, কর্মচারী ও মালিকদের মধ্যে করোনাভাইরাসে সংক্রমণ রোধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেলালউদ্দিন বলেন, করোনাকে পুঁজি করে জিনিসপত্রের দাম বাড়ানো হচ্ছে। এরকম ঘটনা বন্ধ করতে আমরা এই পদক্ষেপ নিয়েছি। নিউ মার্কেটের মত সুপারমার্কেটগুলো এই নিষেধাজ্ঞার আওতাধীন। ৩১ মার্চ পর্যন্তবিস্তারিত পড়ুন


দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা ॥ করোনাভাইরাস মোকাবেলায় পিরোজপুরে ব্যাপক প্রস্তুতি

করোনাভাইরাস মহামারি মোকাবেলায় পিরোজপুরে মাঠ পর্যায়ে ব্যাপক দুর্যোগ প্রস্তুতি নেয়া শুরু হয়েছে। করোনা পরিস্থিতির দেশব্যাপী দিন দিন ক্রমানবতির প্রেক্ষাপটে এ পরিস্থিতি  বিপদজনক পর্যায়ে পৌঁছানোর আগেই জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এই প্রস্তুতি গ্রহণ করছে। রবিবার থেকে বিভিন্ন পর্যায়ের এ কমিটি জরুরী সভা করে মাঠ পর্যায়ে কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ঊধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভা করে করোনা ভাইরাসের মহামারিজনিত দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছে। রবিবার বরিশাল বিভাগীয় কমিশনারের নির্দেশে পিরোজপুরে জেলা কমিটি এ ধরণের একটি সভা করে। আজ সোমবার এ জেলার সকল উপজেলাবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ২৮৫ প্রবাসীর ৪১জন হোম কোয়ারেন্টাইনে ॥ খোঁজ মিলছে না ২৪৪ জনের

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় রবিবার পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বিভিন্ন ইউনিয়নের ২৮৫ জনের দেশে ফেরত এসেছে বলে  দেশের ইমিগ্রেশন থেকে ভান্ডারিয়া থানাকে অবহিত করা হয়েছে। ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমানকে এ তথ্য দেয়া হয়েছে বলে ওসি নিশ্চিত করেছেন। ওসি এস এম মাকসুদুর রহমান জানান, এই ২৮৫ জনের মধ্যে এ পর্যন্ত ৪১জনকে খুঁজে পাওয়া গেছে এবং তাদেরকে  হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকি ২৪৪জন কোথায় অবস্থান করছেন সে বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে কোন খবর নেই। তবে তাদের বিষয়ে সরকারি এবং বেসরকারিভাবে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানানবিস্তারিত পড়ুন


হোম কোয়ারেন্টাইনে না থাকায় কাউখালীতে প্রবাসীকে তালাবন্দি ॥ দুইজনকে জরিমানা

পিরোজপুরের কাউখালী উপজেলায় হোম কোয়ারেন্টাইন না মানায় এক প্রবাসীকে তালাবন্দি করে রাখা হয়েছে। এছাড়া দুই প্রবাসীকে ৮ হাজার টাকার অর্থদন্ড ও সরকারি কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বরিবার উপজেলার চিরাপাড়া গ্রামের বাসিন্দা মোতালেব তালুকদারের ছেলে সৌদি প্রবাসী হান্নান তালুকদার (৩৮)কে ৩ হাজার টাকা এবং জোলাগাতি গ্রামের ইউসুফ আলী ফরজির ছেলে মো. রাসেল ফরাজিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছা. খালেদা খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদন্ডাদেশ দেন। অপরদিকে, নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে না থাকায় মো. রহুল আমিন নামে এক মালয়েশিয়াবিস্তারিত পড়ুন


এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী এপ্রিলের প্রথম দিকে পরীক্ষাটির পরবর্তী তারিখ জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার বিকেল সোয়া ৩টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন। আগামী ১ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত এইচএসসির তত্ত্বীয় এবং ৫ থেকে ১৩ মে’র মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করার সূচি নির্ধারিত ছিল। এর আগে আগামী ২৮ মার্চ পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র বিতরণ স্থগিত করেছিল শিক্ষা বোর্ডগুলো।


বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে  মাস্ক তৈরি ॥ সাড়ে ৭ টাকা দরে বিক্রি

বিভিন্ন দূর্যোগ ও জরুরী অবস্থায় দেশের ব্যবসায়ীরা পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধিতে ব্যস্ত থাকে। বর্তমান সময়ের সব থেকে ভয়ঙ্কর সংকট নোভেল করোনাভাইরাসের দোহাই দিয়েও নিজেদের পকেট ভারী করায় ব্যস্ত অনেক ব্যবসায়ী। ১০ টাকার মাস্ক ৩০ টাকা থেকে শুরু করে ১শ’/২শ’ টাকাও বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। সেই মূহুর্তে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মাস্ক তৈরি করে স্বল্প মূল্যে বাজার জাত করছেন ‘ভূমি বুক ক্যাফে’ নামের একটি খাবারের প্রতিষ্ঠান। আর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বাগেরহাটের সুশীল সমাজসহ সাধারণ মানুষ। শুক্রবার বিকেল থেকে বাগেরহাট প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় অবস্থিত ভূমি বুকবিস্তারিত পড়ুন


পিরোজপুরে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে দুই কলেজ ছাত্র গ্রেফতার ॥ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

পিরোজপুরে করোনাভাইরাস নিয়ে গুজব ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে সোহেল সেখ হৃদয় (১৯) এবং আহাদ ওরফে আনাম (১৯) নামে দুই কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে পিরোজপুর শহরের থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হৃদয় পিরোজপুর শহরের শেখপাড়া এলাকার ইসমাইল সেখের ছেলে এবং আনাম মধ্যরাস্তা এলাকার নান্নু সেখের ছেলে। এরা দুজনেই এ বছর এইচএসসি পরীক্ষার্থী। তারা খুলনার দুটি কলেজে লেখাপড়া করে। পিরোজপুর ডিবি পুলিশের এস.আই. হাসনাইন পারভেজ জানান, গ্রেফতারকৃতরা করোনাভাইরাস নিয়ে একটি ভিডিও তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকেবিস্তারিত পড়ুন


সরকারি চাকরিজীবীদের কর্মস্থলে থাকার নির্দেশ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মস্থলে উপস্থিতি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এক চিঠিতে এ নির্দেশনা দিয়েছে বলে রবিবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়েছে, ‘করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগ/জেলা/উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণের সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।’


সুন্দরবনে পর্যটক ভ্রমণ সাময়িক বন্ধ ॥ নদী পারাপারে কম যাত্রী বহনের নির্দেশ

করোনা ভাইরাসের প্রভাবে সুন্দরবনের অভ্যন্তরে দেশী বিদেশী পর্যটকদের ভ্রমণ বন্ধ হয়ে গেছে। এ ভাইরাস বিস্তার প্রতিরোধে পুরো সুন্দরবনে পর্যটকদের যাতায়াত ও নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বনবিভাগ। করোনা ভাইরাস আতংকে ইতিমধ্যে বেশ কয়েকটি পর্যটক দল সুন্দরবনের তাদের ভ্রমণ বাতিল করেছে। গত সপ্তাহ থেকে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত পূর্ব ও পশ্চিম সুন্দরবন জুড়ে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। সম্প্রতি করোনা ভাইরাসের প্রভাবে মোংলা সমুদ্র বন্দর ও সুন্দরবনে পর্যটকদের আগমন মারাত্মকভাকে কমতে থাকে। এতে স্থানীয় ট্যুরিস্ট ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা আর্থিক ক্ষতিতে পড়েছেন। এমতাবস্থায় সুন্দরবনে পর্যটক প্রবেশে এ নিষেধাজ্ঞা জারি হওয়ায় বিপাকেবিস্তারিত পড়ুন


পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে সাড়ে ৭ হাজার টাকা জরিমানা

করোনা ভাইরাসকে ইস্যু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি ও দোকানে মূল্য তালিকা না থাকায় পাইকগাছায় ৯ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে। রবিবার সকালে পাইকগাছা উপজেলার চাঁদখালী বাজারে ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জুলিয়া সুকায়না, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম। এসময় প্রসিকিউশন অফিসার উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল, সার্ভেয়ার মৃদুল, পেশকার দিপংকর প্রসাদ মল্লিক উপস্থিত ছিলেন। অভিযানে ভোক্তা অধিকার আইনে চাল ব্যবসায়ী রফিকুলকে ৫০০ টাকা, মোস্তাককে ৫০০ টাকা, খগেন্দ্রকে ৫০০ টাকা, খলিলকে ৫০০ টাকাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial