ভান্ডারিয়ায় ২৮৫ প্রবাসীর ৪১জন হোম কোয়ারেন্টাইনে ॥ খোঁজ মিলছে না ২৪৪ জনের
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় রবিবার পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশীদের মধ্যে বিভিন্ন ইউনিয়নের ২৮৫ জনের দেশে ফেরত এসেছে বলে দেশের ইমিগ্রেশন থেকে ভান্ডারিয়া থানাকে অবহিত করা হয়েছে। ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমানকে এ তথ্য দেয়া হয়েছে বলে ওসি নিশ্চিত করেছেন।
ওসি এস এম মাকসুদুর রহমান জানান, এই ২৮৫ জনের মধ্যে এ পর্যন্ত ৪১জনকে খুঁজে পাওয়া গেছে এবং তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকি ২৪৪জন কোথায় অবস্থান করছেন সে বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে কোন খবর নেই। তবে তাদের বিষয়ে সরকারি এবং বেসরকারিভাবে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলায় ৪১ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
Please follow and like us:
« হোম কোয়ারেন্টাইনে না থাকায় কাউখালীতে প্রবাসীকে তালাবন্দি ॥ দুইজনকে জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা ॥ করোনাভাইরাস মোকাবেলায় পিরোজপুরে ব্যাপক প্রস্তুতি »
