প্রধান সূচি

ভান্ডারিয়ায় ট্রলি চাপায় মোটরসাইকেল চালক নিহত ॥ আহত-১

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় শনিবার বিকেল ৫টার দিকে চরখালী-মঠবাড়িয়া সড়কের ইকড়ি ইউনিয়নের ১১৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় ইট টানা ইঞ্জিনচালিত ট্রলি চাপায় মো. মনির জমাদ্দার (২৫) নামের ভাড়ায় চালিত মোটর সাইকেলের চালক নিহত হয়েছে। নিহত মনির মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের বারেক জমাদ্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মনির জমাদ্দার নামের ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক যাত্রী নিয়ে ভান্ডারিয়া উপজেলা ১১৫নং ইকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় দিয়ে যাওয়ার সময় ৬ চাকা বিশিষ্ট একটি ইঞ্জিন চালিত ইট টানা ট্রলি সংযোগ সড়ক থেকে মেইন সড়কে ওঠার সময় মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে মনির জমাদ্দার ঘটনাস্থলে মারা যান। এসময় মোটর সাইকেলের যাত্রী রিয়াজ আহত হন।
ভান্ডারিয়া থানার ওসি এস. এম. মাকসুদুর রহমান জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ট্রলি বা তার চালক কাউকে আটক করা যায় নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial