প্রধান সূচি

Saturday, March 21st, 2020

 

ভান্ডারিয়ায় ট্রলি চাপায় মোটরসাইকেল চালক নিহত ॥ আহত-১

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় শনিবার বিকেল ৫টার দিকে চরখালী-মঠবাড়িয়া সড়কের ইকড়ি ইউনিয়নের ১১৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় ইট টানা ইঞ্জিনচালিত ট্রলি চাপায় মো. মনির জমাদ্দার (২৫) নামের ভাড়ায় চালিত মোটর সাইকেলের চালক নিহত হয়েছে। নিহত মনির মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের বারেক জমাদ্দারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে মনির জমাদ্দার নামের ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক যাত্রী নিয়ে ভান্ডারিয়া উপজেলা ১১৫নং ইকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় দিয়ে যাওয়ার সময় ৬ চাকা বিশিষ্ট একটি ইঞ্জিন চালিত ইট টানা ট্রলি সংযোগ সড়ক থেকে মেইন সড়কে ওঠারবিস্তারিত পড়ুন


পিরোজপুরে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

করোনা ভাইরাস সংক্রমন এবং বিভিন্ন গুজব কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে শনিবার পিরোজপুর জেলা সদরসহ বিভিন্ন উপজেলার হাট বাজারে অভিযান করে দেড় লক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে পিরোজপুর জেলা সদরের ৬টি হাটবাজারে অভিযান করে সদরে ৩৩ হাজার, কাউখালী উপজেলায় ৩৩ হাজার, নাজিরপুরের শ্রীরামকাঠীতে ২৫ হাজার, নেছারাবাদে (স্বরূপকাঠী) ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির বাবা পরলোকে ।। পিরোজপুর প্রেসক্লাবের শোক

দৈনিক সমকাল পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির বাবা বীর মুক্তিযোদ্ধা বিশ্বপতি চ্যাটার্জি (৮০) পরলোক গমন করেছেন। শুক্রবার দিবাগত রাত ১২টায় বরিশাল নগরীর মল্লিক বাড়ি রোডস্থ নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার বেলা ১১টায় রাষ্ট্রীয় শ্রদ্ধাজ্ঞাপন শেষে বরিশাল মহাশ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন হয়। বিশ্বপতি চ্যাটাজি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। শুক্রবার রাত ৮টার দিকে তিনি বুকে ব্যাথা অনুভব করেন। প্রায় একঘন্টা পর কিছুটা সুস্থ হলেও রাত ১১টার পরে অবস্থার অবনতি হতে থাকে।বিস্তারিত পড়ুন


পিরোজপুরে পাল্টাপাল্টি হামলা ॥ সাবেক পৌর কাউন্সিলর ও কলেজ ছাত্রসহ আহত-৪

পিরোজপুর শহরে পাল্টাপাল্টি হামলার ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর ও কলেজ ছাত্রসহ ৪ জনকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়েছে। শনিবার শহরের সদর হাসপাতালের সামনে, শহরের নড়াইল পাড়ায় এবং শুক্রবার রাতে হাসপাতাল রোডে পৃথকভাবে এসব হামলার ঘটনা ঘটে। হামলায় আহত শাহাজাহান হাওলাদার (৫৮) পিরোজপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তানভীর খান (২৫) পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ¯œাতক প্রথম বর্ষের ছাত্র। পুলিশ হামলার ঘটনায় ৩ জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে কলেজছাত্র তানভীর তার বাবার মালিকানাধীন হাসপাতাল রোডে অবস্থিত বিসমিল্লাহ হোটেলের ক্যাশ কাউন্টারে বসা ছিল। এ সময় ১০/১৫ জনের একদল যুবকবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বেশি দামে পণ্য বিক্রির দায়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু ওই আদালত পরিচালনা করেন। জানা গেছে, বেশি দামে পণ্য বিক্রির দায়ে উপজেলার জগন্নাথকাঠি বন্দরের আবু হানিফকে ২৫ হাজার, তরিকুল ইসলামকে ২৫ হাজার এবং মিয়ারহাট বন্দরের আব্দুস সালামকে ৩ হাজার ও আব্দুল হান্নানকে ২ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে নেছারাবাদ থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন। এসময় চালসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি করায় চালেরবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে বখাটেকে তিন মাসের জেল

জেলার স্বরূপকাঠী উপজেলায় গৃহবধুর ঘরে ঢুকে অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শনের এবং গ্রেফতারের সময় পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগে রাকিব হোসেন (১৮) নামে এক বখাটেকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু এ কারাদন্ডাদেশ দেন। রাকিব সদর ইউনিয়নের পুর্ব জগন্নাথকাঠি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।


পাইকগাছায় বিশ্ব কবিতা দিবস পালিত

‘কবিতা রুখবেই গুজব এবং অসঙ্গতি’ এই শ্লোগানে পাইকগাছায় বিশ্ব কবিতা দিবস পালিত হয়েছে। ২১ মার্চ বিশ্ব কবিতা দিবস উপলক্ষে শনিবার সকাল ১১টায় নতুন বাজারস্থ সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের কার্যালয়ে কবিতা দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ছড়াকার এডভোকেট শফিকুল ইসলাম কচি, কবি মোড়ল কওসার আলী, কবি আব্দুল বারেক, কবি সুশান্ত বিশ্বাস, কবি মাধুরী সাধু, কবি ফারজানা আক্তার ময়না, শেখ আজগার আলী, গোবিন্দ লাল রায় প্রমুখ। সভায় বক্তরা বলেন, বর্তমান সময়ে সারা বিশ্ব করোনা আতঙ্ক বিরাজ করছে। এ সময় কেউ যাতে করোনাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial