প্রধান সূচি

স্বরূপকাঠীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বেশি দামে পণ্য বিক্রির দায়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু ওই আদালত পরিচালনা করেন।
জানা গেছে, বেশি দামে পণ্য বিক্রির দায়ে উপজেলার জগন্নাথকাঠি বন্দরের আবু হানিফকে ২৫ হাজার, তরিকুল ইসলামকে ২৫ হাজার এবং মিয়ারহাট বন্দরের আব্দুস সালামকে ৩ হাজার ও আব্দুল হান্নানকে ২ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে নেছারাবাদ থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন।
এসময় চালসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি করায় চালের দোকানদারসহ বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করে দেয়া হয়।
অভিযান পরিচারনাকারী ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু জানান,কোন অসাধু মহলকে বাজার অস্থিতিশীল করতে দেয়া হবে না। দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালে রাখতে প্রশাসন সর্বদা সজাগ রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial