প্রধান সূচি

সমকালের বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির বাবা পরলোকে ।। পিরোজপুর প্রেসক্লাবের শোক

দৈনিক সমকাল পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির বাবা বীর মুক্তিযোদ্ধা বিশ্বপতি চ্যাটার্জি (৮০) পরলোক গমন করেছেন। শুক্রবার দিবাগত রাত ১২টায় বরিশাল নগরীর মল্লিক বাড়ি রোডস্থ নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার বেলা ১১টায় রাষ্ট্রীয় শ্রদ্ধাজ্ঞাপন শেষে বরিশাল মহাশ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন হয়।
বিশ্বপতি চ্যাটাজি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। শুক্রবার রাত ৮টার দিকে তিনি বুকে ব্যাথা অনুভব করেন। প্রায় একঘন্টা পর কিছুটা সুস্থ হলেও রাত ১১টার পরে অবস্থার অবনতি হতে থাকে। রাতেই তাকে শেবাচিম হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বপতি চ্যাটার্জির মৃত্যু সংবাদ পেয়ে শুক্রবার রাতে এবং শনিবার সকালে গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শনিবার বেলা ১১টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান বাবর রাষ্ট্রের পক্ষে প্রয়াতের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় গার্ড অব অর্নার প্রদর্শন করে। শিক্ষক সমিতি, মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি, বরিশাল সাংবাদিক ইউনিয়ন, ভূমি অফিসার্স কল্যান সমিতি প্রয়াতের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিশ্বপতি চ্যাটার্জি ২০০৩ সালে বরিশাল নগরীর আলেকান্দা শহীদ আলতাফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসর গ্রহন করেন। তিনি ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি রেখে গেছেন। গত ১ ডিসেম্বর বিশ্বপতি চ্যাটার্জির স্ত্রী ও পুলক চ্যাটার্জির মা আরতী চ্যাটার্জি পরলোকগমন করেন।
পুলক চ্যাটার্জির বাবা বিশ্বপতি চ্যাটার্জি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি।
এছাড়া বিশ্বপতি চ্যাটার্জি’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চুসহ পিরোজপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial