প্রধান সূচি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে দুঃস্থদের মাঝে পুলিশের খাবার বিতরণ

‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে পুলিশ সুপার হায়তুল ইসলাম খান জেলা পুলিশের কর্মকর্তাদের নিয়ে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ খাবার বিতরণ করেন।

পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, জেলা পুলিশ সদস্যদের সহযোগিতায় শহরের দুই শতাধিক সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসণ) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ, সহকারী পুলিশ সুপার (প্রবি) এম.এম. সবুজ রানা, পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইন্সপেক্টর হাচনাইন পারভেজ, পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial