Wednesday, March 18th, 2020
পিরোজপুরে হোম কোয়ারেন্টাইন না মানায় মধ্যপ্রাচ্য ফেরত দুই জনের জরিমানা
নিজেদের অবস্থান গোপন রেখে যথেচ্ছা চলাফেরা করার অপরাধে সদ্য মধ্যপ্রাচ্য ফেরত দুই জন প্রাবাসীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে তাদের এ জরিমানা করা হয়। পিরোজপুর শহরতলীর ব্রাহ্মণকাঠি গ্রামে গত ১৫ মার্চ ওমান থেকে এবং গত ১১ মার্চ আলামকাঠি গ্রামে সৌদিআরব থেকে দেশে ফিরে বিমানবন্দর বা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে নিজ বাড়ীতে এ যুবকদ্বয় অবস্থান করছিলেন। প্রশাসন খবর পেয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট, একজন মেডিকেল অফিসার ও পুলিশ কর্মকর্তার সমন্বয় ওই দুই গ্রামে বুধবার রাত ৮টার দিকে অভিযান চালায়। অভিযানে সৌদিআরব ফেরত যুবককে তিন হাজার টাকা ওবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ৩২ জন হোম কোয়ারেন্টাইনে
পিরোজপুরে ৩২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এরা সবাই প্রবাসী। বিভিন্ন দেশ থেকে তারা বাংলাদেশে এসেছেন। এদের মধ্যে জেলার মঠবাড়িয়া উপজেলায় সর্বাধিক ১৯ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া পিরোজপুর সদর উপজেলায় ৪ জন, ভান্ডারিয়া উপজেলায় ৫ জন, ইন্দুরকানী উপজেলায় ৩ জন এবং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। তারা নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন। পিরোজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. হাসানাত ইউসুফ জাকি এ তথ্য জানান। তিনি জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা সকলেই প্রবাসী। তারা সম্প্রতি দেশে এসেছে। হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মাঠ পর্যায়ে থাকা স্বাস্থ্য কর্মীরা সার্বক্ষনিক নজরে রাখছেন।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে তথ্য আপার উঠান বৈঠক
মুজিববর্ষ উপলক্ষে বুধবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল, কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল ইসলাম, সাংবাদিক এস. এম. পারভেজ ও সদর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সুমি সিকদার। সভায় জানানো হয়, তথ্য কেন্দ্রেবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে দুঃস্থদের মাঝে পুলিশের খাবার বিতরণ
‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সুপার হায়তুল ইসলাম খান জেলা পুলিশের কর্মকর্তাদের নিয়ে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ খাবার বিতরণ করেন। পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, জেলা পুলিশ সদস্যদের সহযোগিতায় শহরের দুই শতাধিক সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসণ) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ, সহকারী পুলিশ সুপার (প্রবি) এম.এম. সবুজ রানা,বিস্তারিত পড়ুন
বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া চক্রের মহিলাসহ তিন সদস্য আটক
বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্য পিরোজপুরে আটক হয়েছে। বুধবার আটক তিনজনকে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এই চক্রের সদস্য সামসুন্নাহার মুক্তা (৩০), তার স্বামী উজ্জল মিয়া (৪০) ও তার ভাই ফয়সালকে (২৫) সদর থানার পুলিশ পিরোজপুর বাসস্ট্যান্ড থেকে জনতার সহায়তায় গ্রেফতার করেছে। আটক উজ্জল মানিকগঞ্জের ঘিওর উপজেলার বেড়াডাঙ্গা এবং মুক্তা ও ফয়সাল বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা। প্রকাশ, মঙ্গলবার দুপুরে প্রতারক চক্রের এই তিন সদস্য পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডে বিকাশ এজেন্ট মো. মিলন সেখের দোকানে টাকা বিকাশ করতে আসে। প্রথমে মুক্তা ২৫ হাজার টাকাবিস্তারিত পড়ুন
পিরোজপুর আত্মকর্মসংস্থান নিশ্চিতে আইসিটি প্রশিক্ষণ বিষয়ক অবহিতকরণ সভা
পিরোজপুরে আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান নিশ্চিতে ‘লার্নিং এন্ড আর্নিং’ ডেভেলপমেন্ট প্রশিক্ষণ বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণের হেড কোচ সুশীলণ প্রতিনিধি মো. আব্দুল হামিদ এবং প্রশিক্ষণের বিষয়ক কার্যক্রম উপস্থাপন করেন সফটসেল এর পরিচালক আতিকুল ইসলাম খান। সভায় জানানো হয়, ২০২১ সালের মধ্যে দেশের আইসিটি খাতে ২০ লাখ কর্মসংস্থান এবং বার্ষিক ৫শ’ কোটি মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নিশ্চিতেবিস্তারিত পড়ুন
থানকুনি পাতায় করোনা মুক্তির গুজব ॥ স্বরূপকাঠীতে রাত জেগে পাতা কুড়ানোর হিড়িক
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় করোনাভাইরাস থেকে মুক্তি পেতে দেশের বিভিন্ন পীরের বরাতের নামে গুজব ছড়িয়ে থানকুনি পাতা খাওয়ার হিড়িক পড়েছে মানুষের মধ্যে। যখন বিশ্বের বড় বড় রাষ্ট্রের পর করোনা আতঙ্কে দেশের মানুষ। ঠিক তখনি বুধবার দিবাগত রাতে করোনা মুক্তির জন্য থানকুনি পাতা খেলে মিলবে করোনার সমাধান- এমন গুজবে স্বরূপকাঠী উপজেলার সাধারণ মানুষ রাতের গুম হারাম করে পাতা টোকানোর প্রতিযোগিতায় নেমেছিল। তবে এমন গুজবকে পাত্তা দেয়নি শিক্ষিত লোকজন। তারা বলছেন, যেখানে মরণঘাতি করোনা রোধের জন্য বিশ্বের বড় বড় গবেষকরা দিনের পর দিন নির্ঘুম রাত জেগে কাজ করছেন। সেখানে এ রমক একটিবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু’র সংগ্রামের ফল বাংলাদেশের স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে : আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, বঙ্গবন্ধু সংগ্রাম করে দেশ স্বাধীন করেছেন বলে আজ জাতি ভাগ্য পরিবর্তনের স্বাদ পেয়েছে। তিনি জেল-জুলুম সহ্য করে বাঙ্গালীর জন্য সংগ্রাম করেছেন। তার সুফল হিসেবে ভান্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানীসহ দেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতা আমাদের অর্থবহ করে তুলতে হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে পিরোজপুরের ভান্ডারিয়ায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত এক দোয়া-মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ১৪ বছর জেল খেটেছেন। মানুষের জন্য তিনি আত্মাহুতি দিয়েছেন। আজ তাঁর জন্ম শতবার্ষিকীতে আমাদের সকলের দোয়া করা উচিত, আল্লাহ যাতে তাঁকেবিস্তারিত পড়ুন
