প্রধান সূচি

পিরোজপুরে হোম কোয়ারেন্টাইন না মানায় মধ্যপ্রাচ্য ফেরত দুই জনের জরিমানা

নিজেদের অবস্থান গোপন রেখে যথেচ্ছা চলাফেরা করার অপরাধে সদ্য মধ্যপ্রাচ্য ফেরত দুই জন প্রাবাসীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে তাদের এ জরিমানা করা হয়।
পিরোজপুর শহরতলীর ব্রাহ্মণকাঠি গ্রামে গত ১৫ মার্চ ওমান থেকে এবং গত ১১ মার্চ আলামকাঠি গ্রামে সৌদিআরব থেকে দেশে ফিরে বিমানবন্দর বা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে নিজ বাড়ীতে এ যুবকদ্বয় অবস্থান করছিলেন। প্রশাসন খবর পেয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্র্রেট, একজন মেডিকেল অফিসার ও পুলিশ কর্মকর্তার সমন্বয় ওই দুই গ্রামে বুধবার রাত ৮টার দিকে অভিযান চালায়। অভিযানে সৌদিআরব ফেরত যুবককে তিন হাজার টাকা ও ওমান ফেরত যুবককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জেলা প্রশাসকের দপ্তরে নির্বাহী ম্যাজিস্টেট আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial