পিরোজপুরে তথ্য আপার উঠান বৈঠক
মুজিববর্ষ উপলক্ষে বুধবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তথ্য আপার বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) এর উদ্যোগে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল, কলাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল ইসলাম, সাংবাদিক এস. এম. পারভেজ ও সদর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সুমি সিকদার।
সভায় জানানো হয়, তথ্য কেন্দ্রে নারীদের বিনামূল্যে প্রেশার ও ডায়াবেটিস পরিমাপ করা এবং শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, কৃষি ও জেন্ডার সেবা দেওয়া হয়।
Please follow and like us:
« বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে দুঃস্থদের মাঝে পুলিশের খাবার বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ৩২ জন হোম কোয়ারেন্টাইনে »
