পাইকগাছায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা
পাইকগাছায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার দুপুরে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহা. আরাফাতুল আলম। ওজন, পরিমাপ ও মানদন্ড আইনে ১টি মোদি দোকান, ১টি কাপড়ের দোকান ও ১টি ফার্মেসীতে অভিযান চালিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আদালত চলাকালে উপস্থিত খুলনা বিএসটিআই’র পরিদর্শক মোঃ আল হাসনাত, এসআই মুনতাসির, আদালত সহকারী সার্ভেয়ার সাকিরুল ইসলাম।
Please follow and like us:
« ভান্ডারিয়া খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কির্ন্ডার গার্টেন স্কুলের বার্ষিক অনুষ্ঠান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত »
