প্রধান সূচি

ভান্ডারিয়া খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কির্ন্ডার গার্টেন স্কুলের বার্ষিক অনুষ্ঠান

জেলার ভান্ডারিয়া উপজেলায় ২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ভান্ডারিয়া খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কির্ন্ডার গার্টেন (কেজি) স্কুলের তিন দিনব্যাপী ২০তম বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুর হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্কুল মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহ্জাব মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মামুন, প্রভাষক বিশ্বাস সাইদুর রহমান, কেজি স্কুলের অধ্যক্ষ এম এ ফারুক মিয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তী, স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. আবুয়াল হোসেন জোমাদ্দার, মো. মহসিন মিয়া শাহীন, মো. নাসির উদ্দিন সিকদার, মো. ফিরোজ চাপরাশি প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial