প্রধান সূচি

বাগেরহাটের খানপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

বাগেরহাট সদর উপজেলার খানপুরের ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের বিরুদ্ধে এবার অনাস্থা প্রস্তাব গ্রহন করেছে ওই ইউনিয়ন পরিষদের সদস্যরা। একই সাথে তারা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও করেছেন। পরিষদের ১১ সদস্যের স্বাক্ষরিত অভিযোগ পত্রে চেয়ারম্যান ফহম উদ্দিনের  বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন ইউনিয়ন পরিষদের নারকেল গাছসহ বিভিন্ন ধরনের ফলদ গাছ ও পুকুর ব্যক্তি সম্পত্তি হিসেবে ব্যবহার, ইউপি সীমানা প্রচীরের পুরাতন ইট বাড়িতে নিয়ে ব্যবহার, ভাতাভোগীদের কাছ থেকে অর্থ গ্রহন, টাকার বিনিময়ে সরকারী ঘর প্রদান, শালিস বৈঠকের নামে অর্থ গ্রহন, ট্যাক্স, ট্রেড লাইসেন্স, এলজিএসপি প্রকল্পসহ নানা অনিয়ম করেছেন।

এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান বলেন, ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের বিরুদ্ধে ওই ইউনিয়নের সদস্যরা অনাস্থা প্রস্তাব গ্রহন করেছেন। একই সাথে তারা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আবেদন করেছেন। অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial