প্রধান সূচি

Thursday, March 12th, 2020

 

ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

পিরোজপুরের ইন্দুরকানীতে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইন্দুরকানী-পিরোজপুর সড়কের টগড়া মোর এলাকায় পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী ইন্দুরকানী সরকারী কলেজের বি.এ. তৃতীয় বর্ষের ছাত্র নাঈম (১৮)কে সজোরে ধাক্কা দিলে কলেজ ছাত্র নাঈম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় কিছু সময় পর সে মারা যায়। নিহত নাঈম উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের রুহুল আমিন হাওলাদারের ছেলে। ইন্দুরকানী থানার ওসি মো. হাবীবুর রহমান জানান, বাসের ধাক্কায় কলেজ ছাত্র নিহত হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।


পাইকগাছায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা জরিমানা

পাইকগাছায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার দুপুরে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহা. আরাফাতুল আলম। ওজন, পরিমাপ ও মানদন্ড আইনে ১টি মোদি দোকান, ১টি কাপড়ের দোকান ও ১টি ফার্মেসীতে অভিযান চালিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আদালত চলাকালে উপস্থিত খুলনা বিএসটিআই’র পরিদর্শক মোঃ আল হাসনাত, এসআই মুনতাসির, আদালত সহকারী সার্ভেয়ার সাকিরুল ইসলাম।


ভান্ডারিয়া খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কির্ন্ডার গার্টেন স্কুলের বার্ষিক অনুষ্ঠান

জেলার ভান্ডারিয়া উপজেলায় ২০১৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ভান্ডারিয়া খান সাহেব আব্দুল মজিদ জোমাদ্দার কির্ন্ডার গার্টেন (কেজি) স্কুলের তিন দিনব্যাপী ২০তম বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুর হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্কুল মাঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয়পার্টি (জেপি)’র উপজেলা আহবায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহ্জাব মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. তৌহিদুল ইসলাম, ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মামুন, প্রভাষক বিশ্বাসবিস্তারিত পড়ুন


বাগেরহাটের খানপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

বাগেরহাট সদর উপজেলার খানপুরের ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিনের বিরুদ্ধে এবার অনাস্থা প্রস্তাব গ্রহন করেছে ওই ইউনিয়ন পরিষদের সদস্যরা। একই সাথে তারা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও করেছেন। পরিষদের ১১ সদস্যের স্বাক্ষরিত অভিযোগ পত্রে চেয়ারম্যান ফহম উদ্দিনের  বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করেছেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন ইউনিয়ন পরিষদের নারকেল গাছসহ বিভিন্ন ধরনের ফলদ গাছ ও পুকুর ব্যক্তি সম্পত্তি হিসেবে ব্যবহার, ইউপি সীমানা প্রচীরের পুরাতন ইট বাড়িতে নিয়ে ব্যবহার, ভাতাভোগীদের কাছ থেকে অর্থ গ্রহন,বিস্তারিত পড়ুন


চিতলমারীতে ব্র্যাক এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় চিতলমারী সদর বাজারের চাঁদনী রিভার টাওয়ারের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব এজেন্ট ব্যাংকিং নাজমুর রহিম, মো. নাজমুল হাসান, ব্র্যাক ব্যাংক অফিসার  মো. আইনুর রহমান, মো. নুর হোসাইন। বাগেরহাট ব্র্যাক ব্যাংকের শাখা ব্যবস্থাপক এস. এম, নুরুল আমিনের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, চিতলমারী ব্র্যাক ব্যাংক এজেন্ট দেব্রত মজুমদার, এজেন্ট অফিসার চঞ্চলা মন্ডল, মিলন বৈরাগী প্রমুখ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial