প্রধান সূচি

পিরোজপুরে কামরুল হত্যা মামলার প্রধান আসামী শাকিল গ্রেফতার

পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠী এলাকায় চাঞ্চল্যকর ঔষধ ব্যবসায়ী কামরুল শেখ হত্যা মামলার প্রধান আসামী শাকিল আহম্মেদ (৩০)কে গ্রেফতার করে তাকে বুধবার আদালতে সোপর্দ করেছে সিআইডি। এর আগে মঙ্গলবার চট্টগ্রামের কর্নফুলী থানা এলাকা থেকে র‌্যাব-৮ এর সহায়তায় শাকিলকে গ্রেফতার করে সিআইডি। শাকিল সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সাতবেকুটিয়া, বর্তমানে চুংগাপাশা গ্রামের আলতাফ হোসেন ওরফে আলতু’র ছেলে।

সিআইডি’র পিরোজপুর কার্যালয়ের উপ-পুলিশ পরিদর্শক কে. এম. মোতালিব হোসেন জানান, ঔষদ ব্যবসায়ী কামরুল হত্যা মামলার প্রদান আসামী শাকিলকে র‌্যাব-৮ এ র সহায়তায় চট্টগ্রামের কর্নফুলী থেকে গ্রেফতার করা হয়। সেখান থেকে এনে বুধবার পিরোজপু চীফ জুডিশিয়াল আদালতে তাকে সোপর্দ করা হয়। সাকিল আদালতে ১৬৪ ধারায় কামরুল হত্যাকান্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারী পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের পশ্চিম চলিশা গ্রামের তালুকদার বাড়ির সামনে ঔষধের ফার্মেসীতে ঢুকে ঔষুধ ব্যবসায়ী কামরুল শেখ (৩৫)কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। নিহত কামরুল টোনা ইউনিয়নের চলিশা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।

এ ঘটনায় নিহতের ভাই রেজাউল ইসলাম শেখ মাসুদ বাদী হয়ে সাকিলসহ ৫ জন এজাহার নামীয় আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলাটির তদন্তে দায়িত্ব দেয়া হয় সিআইডিকে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial