বাগেরহাটে করোনাভাইরাস বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ
বাগেরহাট করোনাভাইরাস বিষয়ে সচেতন করতে গণমানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বাগেরহাট জেলা তাতী লীগের উদ্যোগে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, আদালত চত্বর ও দূরপাল্লার বাসের যাত্রীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় বাগেরহাট জেলা তাতী লীগের আহবায়ক এ বাকী তালুকদারের নেতৃত্বে সদস্য সচিব এডভোকেট ইফতেখারুল ইসলাম রানা, তাতী লীগ নেতা জাহিদুল ইসলাম, সজিবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাগেরহাট জেলা তাতী লীগের আহবায়ক এ বাকী তালুকদার বলেন, দেশে করোনাভাইরাস আক্রন্ত রোগী সনাক্তের পর থেকে আতঙ্কে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। কেউ কেউ এই ভাইরাসকে ব্যবসার মাধ্যম হিসেবে নিয়েছে। এত কিছু চিন্তা না করে শুধু মাত্র সচেতনতার মাধ্যমেই ভাইরাস থেকে বাঁচা সম্ভব। অনাকাঙ্খিত চিন্তাভাবনা ও মানুষকে সচেতন করতে আমাদের এই আয়োজন। এ পর্যন্ত আমরা ৩০ হাজার লিফলেট বিতরণ করেছি।
