Wednesday, March 11th, 2020
পিরোজপুরে করোনাভাইরাস প্রতিরোধে জেলা উপজেলায় আইসোলেসন ইউনিট
পিরোজপুর জেলা হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দেয়ার জন্য জন্য ৪ বেডের আইসোলেসন ইউনিট তৈরী করা হয়েছে। এছাড়া জেলার ৭টি উপজেলার মধ্যে ইন্দুরকানী উপজেলা বাদে অন্য ৬টি উপজেলায় প্রতিটিতে ২ বেডের আইসোলেসন ইউনিট করা হয়েছে। পিরোজপুরের সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন হাসনাত ইউসুফ জাকী জানান, পিরোজপুর জেলা হাসপাতালে করোনাভাইরাস প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা সদরে কোনো রোগী সনাক্ত হলে তার চিকিৎসার জন্য আলাদা করে আইসোলেসন ইউনিট তৈরি করা হয়েছে। জেলা হাসপাতালের নীচতলায় ডান দিকে এবং রোগীদের সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য ৪ জন ডাক্তার নিয়ে একটি র্যাপিড রেসপন্সবিস্তারিত পড়ুন
ছারছীনা দরবার শরীফের ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু
ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩০তম তিন দিনব্যাপী বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল বুধবার বাদ মাগরীব হযরত পীর ছাহেব কেবলার তা’লীম, কুরআন তেলাওয়াত, হামদ-না’ত ও পীর ছাহেব কেবলার ইফতেতাহী আলোচনা এবং মিলাদ-ক্বিয়াম এর মাধ্যমে শুরু হয়েছে। শুক্রবার তিন দিনব্যাপী এ মাহফিল শেষ হবে। এই দিন বাদ জুমআ মীলাদ-কিয়াম, কুরআন তেলাওয়াত ও হযরত পীর ছাহেব কেবলার গুরুত্বপূর্ণ নসীহতের পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করবেন।
পিরোজপুরের সেই জেলা জজ আব্দুল মান্নানকে কুড়িগ্রামে পদায়ন
পিরোজপুর থেকে প্রত্যাহার করা জেলা ও দায়রা জজ মো. আবদুল মান্নানকে কুড়িগ্রাম জেলায় পদায়ন করা হয়েছে। তিনি কুড়িগ্রাম জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব বুঝে নেবেন। বুধবার আইন মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) শেখ গোলাম মাহবুব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নানকে বর্তমান কর্মস্থল থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হলো। উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলায় গত ৩ মার্চ পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও নেছারাবাদ) আসনের সাবেকবিস্তারিত পড়ুন
বাগেরহাটে করোনাভাইরাস বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ
বাগেরহাট করোনাভাইরাস বিষয়ে সচেতন করতে গণমানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট জেলা তাতী লীগের উদ্যোগে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, আদালত চত্বর ও দূরপাল্লার বাসের যাত্রীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় বাগেরহাট জেলা তাতী লীগের আহবায়ক এ বাকী তালুকদারের নেতৃত্বে সদস্য সচিব এডভোকেট ইফতেখারুল ইসলাম রানা, তাতী লীগ নেতা জাহিদুল ইসলাম, সজিবসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাগেরহাট জেলা তাতী লীগের আহবায়ক এ বাকী তালুকদার বলেন, দেশে করোনাভাইরাস আক্রন্ত রোগী সনাক্তের পর থেকে আতঙ্কে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। কেউ কেউ এই ভাইরাসকে ব্যবসার মাধ্যম হিসেবে নিয়েছে। এতবিস্তারিত পড়ুন
পিরোজপুরে কামরুল হত্যা মামলার প্রধান আসামী শাকিল গ্রেফতার
পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠী এলাকায় চাঞ্চল্যকর ঔষধ ব্যবসায়ী কামরুল শেখ হত্যা মামলার প্রধান আসামী শাকিল আহম্মেদ (৩০)কে গ্রেফতার করে তাকে বুধবার আদালতে সোপর্দ করেছে সিআইডি। এর আগে মঙ্গলবার চট্টগ্রামের কর্নফুলী থানা এলাকা থেকে র্যাব-৮ এর সহায়তায় শাকিলকে গ্রেফতার করে সিআইডি। শাকিল সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সাতবেকুটিয়া, বর্তমানে চুংগাপাশা গ্রামের আলতাফ হোসেন ওরফে আলতু’র ছেলে। সিআইডি’র পিরোজপুর কার্যালয়ের উপ-পুলিশ পরিদর্শক কে. এম. মোতালিব হোসেন জানান, ঔষদ ব্যবসায়ী কামরুল হত্যা মামলার প্রদান আসামী শাকিলকে র্যাব-৮ এ র সহায়তায় চট্টগ্রামের কর্নফুলী থেকে গ্রেফতার করা হয়। সেখান থেকে এনে বুধবার পিরোজপু চীফ জুডিশিয়াল আদালতেবিস্তারিত পড়ুন
করোনা প্রতিরোধ ! যা করবেন, যা করবেন না
সম্প্রতি বাংলাদেশে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে। এরই মধ্যে ভাইরাসটি ছড়িয়েছে একশরও বেশি দেশে। গণমাধ্যম এবং মানুষের কথাবার্তায় কোভিড ১৯ রোগটি নিয়ে বিরামহীন আলোচনা সাধারণ মানুষকে শঙ্কিত করে তুলছে। অথচ শঙ্কা নয়, সচেতনতা জরুরি। জীবনযাপনে সতর্ক হলে করোনার সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব। যা করবেন : ঠান্ডায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন। আক্রান্ত ব্যক্তি থেকে অন্তত ১ মিটার দূরত্ব বজায় রাখুন সাবান-পানি দিয়ে বারবার হাত ধোবেন। অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে ভালো করে হাত পরিষ্কার করবেন হাঁচি-কাশি দেওয়ার সময় অবশ্যই টিস্যু ব্যবহার করবেন। টিস্যু না থাকলে কনুইয়ের ভাঁজে নাক-মুখ ঢেকেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ক্যান্সার-কিডনী ও লিভার সিরোসিস রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
পিরোজপুরে সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস রোগীদের মাঝে ৪২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৮৪ জন হতদরিদ্র রোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। জেলা সমাজসবা কার্যালয়ের উপ-পরিচালক এ. কে. এম. আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিল, সমাজসেবা অফিসার (রেজি:) মোস্তফা ইখতিয়ার উদ্দিন, প্রবেশনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলা
“কৃষিই সমৃদ্ধি” এ শ্লোগানকে ধারণ করে পিরোজপুরে বুধবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি মেলা। পিরোজপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে কৃষি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. বশির আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হেনা মো. জাফর, উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খালেক ও উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। মেলায় মোট ২০টি স্টল স্থানবিস্তারিত পড়ুন
পিরোজপুর সদর উপজেলা ভূমি অফিসে সনাক’র তথ্য ও পরামর্শ কেন্দ্র
পিরোজপুর সদর উপজেলা ভূমি অফিসের সহযোগিতায় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুর এর ইয়েস সদস্যদের পরিচালনায় উপজেলা ভূমি অফিসে একটি ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় ইয়েস সদস্যদের বিশেষ কর্মসূচি বাস্তবায়নের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সনাকের সহ-সভাপতি ও স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক এম. এ রব্বানী ফিরোজ এবং সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খান উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। তথ্য ও পরামর্শ সেবা কার্যক্রমের অংশ হিসেবে ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যরা পিরোজপুর সদর উপজেলা ভূমি অফিসে আগত মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সেবা সম্পর্কিত তথ্যপত্র বিতরণবিস্তারিত পড়ুন
