পিরোজপুরে ক্যান্সার-কিডনী ও লিভার সিরোসিস রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
পিরোজপুরে সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস রোগীদের মাঝে ৪২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৮৪ জন হতদরিদ্র রোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
জেলা সমাজসবা কার্যালয়ের উপ-পরিচালক এ. কে. এম. আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলিল, সমাজসেবা অফিসার (রেজি:) মোস্তফা ইখতিয়ার উদ্দিন, প্রবেশন কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমুখ।
Please follow and like us:
« পিরোজপুরে ৩ দিনব্যাপী কৃষি মেলা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) করোনা প্রতিরোধ ! যা করবেন, যা করবেন না »
