প্রধান সূচি

করোনা প্রতিরোধ ! যা করবেন, যা করবেন না

সম্প্রতি বাংলাদেশে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে। এরই মধ্যে ভাইরাসটি ছড়িয়েছে একশরও বেশি দেশে। গণমাধ্যম এবং মানুষের কথাবার্তায় কোভিড ১৯ রোগটি নিয়ে বিরামহীন আলোচনা সাধারণ মানুষকে শঙ্কিত করে তুলছে। অথচ শঙ্কা নয়, সচেতনতা জরুরি। জীবনযাপনে সতর্ক হলে করোনার সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব।

যা করবেন :

ঠান্ডায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন। আক্রান্ত ব্যক্তি থেকে অন্তত ১ মিটার দূরত্ব বজায় রাখুন

সাবান-পানি দিয়ে বারবার হাত ধোবেন। অন্তত ২০ সেকেন্ড সময় নিয়ে ভালো করে হাত পরিষ্কার করবেন

হাঁচি-কাশি দেওয়ার সময় অবশ্যই টিস্যু ব্যবহার করবেন। টিস্যু না থাকলে কনুইয়ের ভাঁজে নাক-মুখ ঢেকে নিন

গণপরিবহন ও জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন

কেবল সর্দি-কাশি থাকলে মাস্ক ব্যবহার করুন। ব্যবহৃত মাস্ক নির্দিষ্ট স্থানে ফেলুন

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ফল, শাকসবজি খাদ্যতালিকায় রাখুন ও পর্যাপ্ত পানি পান করুন।

যা করবেন না :

অপরিচ্ছন্ন হাত দিয়ে নাক-মুখ স্পর্শ করবেন না

ব্যবহৃত টিস্যু যেখানে সেখানে ফেলবেন না

বন্যপ্রাণী কিংবা অসুস্থ পশুপাখির নিকটবর্তী হবেন না

অপ্রয়োজনে বাইরে বের হবেন না

সৌজন্যবশত হাত মেলাবেন না

পারতপক্ষে লিফট ব্যবহার করবেন না

বাইরে থেকে ফিরে শিশুকে কাছ টানবেন না

বিনা প্রয়োজন দেশের বাইরে ভ্রমণ করবেন না।

চীনে করোনা ভাইরাসে আক্রান্ত অর্ধলক্ষের অধিক রোগীর ওপর গবেষণায়

শতকারা হিসেবে যে উপসর্গসমূহ পাওয়া গেছে :

জ্বর ৮৮%, শুকনো কাশি ৬৮%, অবসাদ ৩৮%, সর্দি ৩৩%, শ্বাসকষ্ট ১৯%, মাংসপেশিতে ব্যথা ১৫%, গলাব্যথা ১৪%, মাথাব্যথা ১৪%, কাঁপুনি ১১%।

সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লেখক : ডা. সিদ্ধার্থ দেব মজুমদার

মেডিকেল অ্যাফেয়ার্স বিভাগ, ল্যাবএইড হাসপাতাল, ঢাকা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial