প্রধান সূচি

পিরোজপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

কর্তব্যরত অবস্থায় নিহত অকুতোভয় পুলিশ সদস্যদের অকৃত্রিম দেশপ্রেম ও মহান আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ পিরোজপুরে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে।

রবিবার দুপুরে পিরোজপুরের জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষ্যে জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ পুলিশদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ও জেলা পুলিশের সদস্যবৃন্দ। এ সময় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের আত্মার শান্তির জন্য দোয়া মোনাজাত করা হয়।

পরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কাজী শাহনেওয়াজ, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন শুকুর, মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক গৌতম নারায়ন চৌধুরী, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে পুলিশ সুপার আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় বিভিন্ন স্থানে নিহত নাসির উদ্দিন, মাহবুব হোসেন, বাদল মিয়া, রফিকুল ইসলাম, ফরিদ উদ্দিন, বাদল মৃধা ও ছগির মাতুব্বর এর স্ত্রী-সন্তানদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন। পুলিশ বহিনীর এ সকল সদস্য পিরোজপুর জেলার বিভিন্ন এলাকার নাগরিক ছিলেন এবং চাকুরিরত অবস্থায় দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনকালে বিভিন্ন ধরনের দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial