প্রধান সূচি

Sunday, March 1st, 2020

 

ভান্ডারিয়ায় আওয়ামী লীগের সম্মেলনে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ পেল ২০ হাজার নেতাকর্মী

ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই পেল ২০ হাজার নেতকর্মী। গতকাল রবিবার দুপুরে উপজেলার ভান্ডারিয়া বিহারীলাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে আগত সকল নেতকর্মীদের মাঝে বইগুলো বিতরণ করা হয়। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে আওয়ামী লীগ এবং এর অংগ সংগঠনের নেতকর্মীদের জানানোর জন্যই সম্মেলনে আগতদের মাঝে বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করা হয়েছে বলে জানান ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ।


খসরু সভাপতি ॥ মিরাজ সাধারণ সম্পাদক

ভান্ডারিয়ায় আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ফাইজুর রশিদ খসরু এবং সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম মিরাজকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। ঘোষিত নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে পুনাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। রবিবার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আগামী তিন বছরের জন্য এ নতুন কমিটি ঘোষণা করা হয়।


বাগেরহাটে নারী উন্নয়ন ফোরামের সমাবেশ

বাগেরহাটে কিশোরীদের বয়:সন্ধিকাল, প্রজনণ স্বাস্থ্য, বাল্য বিবাহ, যৌন হয়রানী এবং মাদক প্রতিরোধে সচেতন করতে নারী সমাবেশ করেছে নারী উন্নয়ন ফোরাম। রবিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া শরৎ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে নারী উন্নয়ন ফোরাম নামের একটি বেসরকারী সংগঠন। সমাবেশে নারী উন্নয়ন ফোরাম এর পক্ষ থেকে স্কুলের মেয়েদের স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়। বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বিশেষবিস্তারিত পড়ুন


নেতা-কর্মীদের আচরণগত ত্রুটির কারণে দলের ভাবমূর্তি বিনষ্ট করতে দেয়া হবে না : এডভোকেট আফজাল হোসেন

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন বলেছেন, দলের নেতা-কর্মীদের কারও কারও আচরণগত ত্রুটির কারণে দলের ভাবমূর্তি বিনষ্ট করতে দেয়া হবে না। শেখ হাসিনার উন্নয়নকে ম্লান করতে দেয়া যাবে না। তাই দলের মধ্যেও শুদ্ধি অভিযান শুরু হয়েছে। তিনি বলেন, ঐক্যের রাজনীতির মধ্য দিয়ে দলকে শক্তিশালী করে বাংলাদেশ থেকে জঙ্গীবাদ, মৌলবাদ, সন্ত্রাসকে চিরতরে নিমূল করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধু’র সোনার বাংলা গড়তে হবে। বিশ্বের উন্নয়নের দৌড়ে আমাদের স্থান করে নিতে হবে। তিনি বলেন, ভান্ডারিয়া, পিরোজপুর, দক্ষিণাঞ্চল জুড়ে তথা সারা দেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতবিস্তারিত পড়ুন


পিরোজপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

কর্তব্যরত অবস্থায় নিহত অকুতোভয় পুলিশ সদস্যদের অকৃত্রিম দেশপ্রেম ও মহান আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ পিরোজপুরে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে। রবিবার দুপুরে পিরোজপুরের জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে জেলা পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ পুলিশদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ও জেলা পুলিশের সদস্যবৃন্দ। এ সময় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের আত্মার শান্তির জন্য দোয়া মোনাজাত করা হয়। পরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধবিস্তারিত পড়ুন


মোংলায় প্রকৌশলীর হাতে মারধরের শিকার ঠিকাদার

বকেয়া ঠিকাদারী বিল পরিশোধ বাবদ ঘুষ দিতে রাজি না হওয়ায় মোংলা পৌরসভার এক প্রকৌশলীর হাতে লাঞ্ছিতসহ মারধরের শিকার হয়েছেন মো. কামাল হোসেন ওরফে হাজী কামাল নামে পৌরসভার একজন ঠিকাদার। রবিবার সকালে পৌরসভার প্রকৌশলীর কক্ষে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে ঠিকাদারদের ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ঠিকাদারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। থানায় দেয়া অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মোংলা পোর্ট পৌরসভার অধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌরসভার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইলিয়াস এন্টারপ্রাইজ আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের বিল বাবদ ১০ লাখ ৯ হাজার টাকা ওবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বীমা দিবস উদযাপন

‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে ১ম জাতীয় বীমা দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে স্বাধীনতা উদ্যানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় বাগেরহাটে কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুজিববর্ষ উপলক্ষে এই প্রথম বাংলাদেশে বীমা দিবস উদযাপন করা হল।


চিতলমারীতে জাতীয় বীমা দিবস পালিত

‘বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের চিতলমারীতে ১ম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষাবিস্তারিত পড়ুন


বাগেরহাটে প্রতিবন্ধি শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে প্রতিবন্ধি ও অটিজম শিশুদের ক্রিড়া প্রতিযোগিতা ও অংশগ্রহণকারী শিশুদের পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চরকুলিয়া রুপা চৌধুরী অটিজম প্রতিবন্দী স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এই ক্রিড়া প্রতিযোগিতায় বিস্কুট দৌড়, যেমন খুঁশি তেমন সাজোসহ বিভিন্ন ইভেন্ট শিক্ষার্থীদের অংশগ্রহন ছিল এক ধরণের বিশেষ উৎসাহ উদ্দিপনা। শুধু বিজয়ী শিশু নয়, অংশগ্রহনকারী সকল শিশুকে শুভেচ্ছা উপহার প্রদান করেন আয়োজকরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোল্লাহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দিল ফারজানা ফারুকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, প্রধান শিক্ষক শেখবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত

পিরোজপুরে শেষ হয়েছে সপ্তাহব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) প্রতিষ্ঠান এর আঞ্চলিক পণ্য মেলা। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দেশীয় পণ্যের সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করা হয়। শনিবার রাতে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসানবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial