প্রধান সূচি

বাগেরহাটে বীমা দিবস উদযাপন

‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে ১ম জাতীয় বীমা দিবস উদযাপন হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। পরে স্বাধীনতা উদ্যানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক কামরুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় বাগেরহাটে কর্মরত বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মুজিববর্ষ উপলক্ষে এই প্রথম বাংলাদেশে বীমা দিবস উদযাপন করা হল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial