প্রধান সূচি

চিতলমারীতে জাতীয় বীমা দিবস পালিত

‘বীমা দিবসে শপথ করি উন্নত দেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের চিতলমারীতে ১ম জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, জীবন বীমা কর্পোরেশন চিতলমারী উপজেলা শাখা ব্যবস্থাপক মো. মাসুদুর রহমানসহ বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধিবৃন্দ।

আলোচনা সভায় বক্তরা জীবনবীমার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে সকলকে বীমার আওতায় আসার আহ্বান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial