প্রধান সূচি

পিরোজপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা

পিরোজপুরে রবিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) প্রতিষ্ঠান এর আঞ্চলিক পণ্য মেলা।

এসএমই ফাউন্ডেশন আয়োজনে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দেশীয় পণ্যের সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করেছে।

মেলা উপলক্ষে রবিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।

সপ্তাহব্যাপী এ মেলা শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। মেলায় ৫০টিরও বেশি স্টলে দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশী পণ্য প্রদর্শিত ও বিক্রয় করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে এ মেলা। এছাড়া প্রতিদিন মেলায় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত স্থানীয় ও আঞ্চলিক শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ খেলার আয়োজন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial