প্রধান সূচি

বাগেরহাটে ইউপি সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও মোটর সাইকেল ভাংচুরের অভিযোগে মামলা

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও মটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলার রড়বাশবাড়িয়া গ্রামের মৃত শামছুর রহমান হাওলাদারের ছেলে মো. সাইফুর রহমান হালাদার টোটো, সদর উপজেলার ডেমা ইউনিয়নের ৯নং ইউপি সদস্য মো. রিপন হালাদারকে প্রধান আসামী করে ৯ জনের নামে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে বাগেরহাট শহর হতে বাড়ির উদ্দেশে রওয়ানা দেয় টোটো। সদর উপজেলার রড়বাঁশবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর শেখের মাছের ঘেরের পশ্চিম পাশে সরকারি পাকা রাস্তার পর্যন্ত পৌছালে পূর্ব থেকে ওত পেতে থাকা স্থানীয় ইউপি সদস্য মো. রিপন হালাদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার পথরোধ করে লোহার রড, বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে বেআইনীভাবে আমার উপর হামলা চালিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও রক্তাক্ত জখম হয় এবং ডান হাত হাড় ভাঙ্গা জখম করে ধাক্কা মেরে নদীতে পেলে দেয় এবং আমার ব্যবহৃত ও পরিবারের একমাত্র আয়ের সম্বল আমার মটর সাইকেলটি ভাংচুর করে নদীতে ফেলে দেয়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমাকে হাসপাতালে ভর্তি করে।

এদিকে, মো. সাইফুর রহমান হালাদার টোটোসহ স্থানীয়রা অভিযোগ করে বলেন, ইউপি সদস্য মো. রিপন হালাদারের নেতৃত্বে এলাকায়, চাঁদা, মাদক বিক্রি ও ১০২নং রড়বাশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে নিজের প্রভাব খাটিয়ে জুয়ার ব্যবসা করে। এর প্রতিবাদ করায় এলাকায় শিক্ষকসহ অনেকেই মেম্বর ও তার ভাইয়ের কাছে ইতিপূর্বে হামলাও মারপিটের স্বীকার হযেছেন।

নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান, ইউপি সদস্য ও তার ভাই ১০ নং রড়বাশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারে দপ্তরী মো. শাহিন হাওলাদার বিদ্যালয় থেকে অবৈধভাবে বাইরে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। ছাদের উপরে এন্টিনা বসিয়ে অবৈধ ভাবে ডিসের ব্যবসা করছে। রাতে বিদ্যালয়ের তিন তলায় চলে জুয়ার আসর। তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। কেউ এর প্রতিবাদ করলে তার উপর নেমে আসে নির্যাতন।

১০২নং রড়বাশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রভাষ কুমার মল্লিক বলেন, তাদের অপকর্মের বিষয় এলাকা বাসি জানলেও ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। আমাদের প্রতিষ্ঠানে তাদের এই অপকর্মের বিষয় আমি প্রতিবাদ করায় স্থানীয় ইউপি সদস্য ও তার ভাই দ্বারা আমাকে নির্যাতন ও হামলার স্বীকার হতে হয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, হামলা ও মটর সাইকেল ভাংচুরের বিষয়ে  মামলা দায়ের করা করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভাঙ্গা মটর সাইকেল উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে তিনি জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial