প্রধান সূচি

Sunday, February 23rd, 2020

 

আব্দুস শহীদ সভাপতি ॥ মনিরুজ্জামান পল্টন সম্পাদক

কাউখালী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

টান টান উত্তেজনার মধ্য দিয়ে র্দীঘ ৫ বছর পর পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এডভোকেট আব্দুস শহীদকে সভাপতি এবং মনিরুজ্জামান তালুকদার পল্টনকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে। রবিবার দুপুরে কাউখালী উত্তর বাজার পুরাতন হাসপাতাল মাঠে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. আফজাল হোসেন। সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ভানু প্রতাপ দে’র সভাপতিত্বেবিস্তারিত পড়ুন


বাগেরহাট-৪ আসনের উপনির্বাচন

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে এডভাকেট আমিরুল আলম মিলন

বাগেরহাট-৪ সংসদীয় আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ার পথে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট মো. আমিরুল আলম মিলন। রবিবার জেলা নির্বাচন কর্মকর্তার মিলনায়তনে উপ-নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই শেষে বিএনপি মনোনীত প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন ও জাতীয় পার্টির প্রার্থী সাজন কুমার মিস্ত্রীর মনোনয়নপত্র বাতিল করেন উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুস আলী। এর ফলে বর্তমানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট মো. আমিরুল আলম মিলন একক প্রার্থী হিসেবে রয়েছেন। এর আগে ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট আমিরুল আলম মিলন, বিএনপি মনোনীত প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন ও বিস্তারিত পড়ুন


করোনা-ভাইরাস : সতর্ক থাকুন

করোনা ভাইরাস ছড়ানোর ধরন উদ্বেগজনক। বিশ্ব স্বাস্থ সংস্থার প্রধান গত শনিবার বলেছেন, করোনা ভাইরাস ছড়ানোর প্রার্দুভাব ঠেকানোর সুযোগ দিন দিন ক্ষীণ হয়ে আসছে। এই উদ্বেগের কারণ হলো চীনের কোন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসা বা চীন সফর না করেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে অনেকে। চীনের বাইরে এখন পর্যন্ত ২৬ টি দেশে আক্রান্তের খবর পাওয়া গেছে। করোনা গোত্রের নতুন যে ভাইরাসটি সম্প্রতি শনাক্ত হয়েছে, তার নাম নভেল করোনা ভাইরাস। এটি ভাইরাসের সপ্তম বৃহৎ প্রজাতি। চিকিৎসা-বিজ্ঞানীরা বলছেন, ভাইরাসটি মানুষের দেহে প্রবেশের পর নিজের গঠন পরিবর্তন করে নতুন রূপ নিতে এবং সংখ্যা বাড়াতেবিস্তারিত পড়ুন


কাউখালীতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালী উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সৃষ্টির লক্ষে নির্বাচনকে কেন্দ্র করে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা বিদ্যালয় আঙ্গিনায় সাদা-কালো ও কালার পোস্টার সাঁটিয়েছেন। তাছাড়া অভিভাবকরাও বিদ্যালয় আঙ্গিনায় নিজ নিজ প্রার্থীদের পক্ষে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে ভোট দেয়ার বিষয়ে কথা বলছেন। রবিবার কাউখালীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে। শিক্ষা অফিস সূত্র জানা যায়, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একবিস্তারিত পড়ুন


পিরোজপুরে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার লুৎফর রহমান খান এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুয়ায়ী বিমল চন্দ্র মন্ডল চেয়ারম্যান এবং মো. বেলায়েত হোসেন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির এই প্যানেলের নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, ভাইস চেয়ারম্যান যথাক্রমে মো. শামছুল হুদা ও মো. দেলোয়ার হোসেন খান। যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া মো. রইস উদ্দিন কোষাধ্যক্ষ, মোকসেদ আলী খান যুগ্ম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন, রাশিদা বেগম, মো.বিস্তারিত পড়ুন


পিরোজপুরে আ’লীগে স্বাধীনতার বিরোধী জামায়াত-বিএনপি ও হাইব্রীডদের নিয়ে পকেট কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ

পিরোজপুরের নাজিরপুর ও স্বরূপকাঠীসহ বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনে ত্যাগী ও প্রকৃত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতাকারী জামায়াত-বিএনপিসহ অনুপ্রবেশকারী হাউব্রিডদের নিয়ে কমিটি গঠন করার অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রবিবার জেলার নাজিরপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নাজিরপুর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন আয়োজন প্রক্রিয়াকে অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিক আখ্যা দিয়ে সকল কমিটি বাতিল করে ত্যাগী ও প্রকৃত আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে নতুন করে কমিটি গঠনের আহবান জানানো হয়। অন্যথায় রাজাকার-জামায়াত পরিবারের সদস্য,বিস্তারিত পড়ুন


পাইকগাছার প্রত্যন্ত গ্রামে জ্ঞানের আলো ছড়াচ্ছে এনতাজ আলী পাঠাগার

খুলনা জেলার পাইকগাছা উপজেলার প্রত্যন্ত গ্রাম হিমাতপুরে জ্ঞানের আলো ছড়াচ্ছে ‘এনতাজ আলী স্মৃতি পাঠাগার’। খুলনা শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে পাইকগাছা উপজেলায় অবস্থিত এ পাঠাগার। উপজেলা শহর থেকে মাত্র ৫ কিলোমিটার উত্তরে গদাইপুর ইউনিয়ানের একটি গ্রাম হিতামপুর। খুলনা-পাইকগাছা সড়কের নতুন বাজার থেকে কাঁচাপাকা সড়ক ধরে ১৫-২০ মিনিটের পায়ে হাঁটা পথে কপোতাক্ষ নদের কোল ঘেঁষে গড়ে উঠা গ্রামটি সৌন্দর্য অপরূপ। গ্রামের পাখ-পাখালি ও নদীর কলধ্বনির মধ্যে জ্ঞানের আলো ছড়াচ্ছে ‘এনতাজ আলী স্মৃতি পাঠাগার’। এক সময়ে সুনামধন্য রাজনীতিবিদ ও সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী তার পিতা এনতাজ আলী নামে এই পাঠাগার গড়েবিস্তারিত পড়ুন


বাগেরহাটে ইউপি সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও মোটর সাইকেল ভাংচুরের অভিযোগে মামলা

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও মটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে বাগেরহাট সদর উপজেলার রড়বাশবাড়িয়া গ্রামের মৃত শামছুর রহমান হাওলাদারের ছেলে মো. সাইফুর রহমান হালাদার টোটো, সদর উপজেলার ডেমা ইউনিয়নের ৯নং ইউপি সদস্য মো. রিপন হালাদারকে প্রধান আসামী করে ৯ জনের নামে বাগেরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে বাগেরহাট শহর হতে বাড়ির উদ্দেশে রওয়ানা দেয় টোটো। সদর উপজেলার রড়বাঁশবাড়িয়া গ্রামের জাহাঙ্গীর শেখের মাছের ঘেরের পশ্চিম পাশে সরকারি পাকা রাস্তার পর্যন্ত পৌছালে পূর্ব থেকে ওত পেতে থাকা স্থানীয় ইউপি সদস্যবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা

পিরোজপুরে রবিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) প্রতিষ্ঠান এর আঞ্চলিক পণ্য মেলা। এসএমই ফাউন্ডেশন আয়োজনে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দেশীয় পণ্যের সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করেছে। মেলা উপলক্ষে রবিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। সপ্তাহব্যাপী এ মেলা শেষ হবে ২৯ ফেব্রুয়ারি। মেলায় ৫০টিরও বেশি স্টলে দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial