প্রধান সূচি

পিরোজপুরে আ’লীগে স্বাধীনতার বিরোধী জামায়াত-বিএনপি ও হাইব্রীডদের নিয়ে পকেট কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ

পিরোজপুরের নাজিরপুর ও স্বরূপকাঠীসহ বিভিন্ন উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনে ত্যাগী ও প্রকৃত আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতাকারী জামায়াত-বিএনপিসহ অনুপ্রবেশকারী হাউব্রিডদের নিয়ে কমিটি গঠন করার অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

রবিবার জেলার নাজিরপুরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নাজিরপুর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন আয়োজন প্রক্রিয়াকে অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিক আখ্যা দিয়ে সকল কমিটি বাতিল করে ত্যাগী ও প্রকৃত আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে নতুন করে কমিটি গঠনের আহবান জানানো হয়। অন্যথায় রাজাকার-জামায়াত পরিবারের সদস্য, হাইব্রিড নেতাকর্মী ও তাদের মদতদাতাদের প্রতিহত করার ঘোষণা দেয়া হয়।

রবিবার বেলা ১১টায় নাজিরপুর উপজেলা সদরে বঙ্গবন্ধুর মূর‌্যাল চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার শেখ আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান, জেলা পরিষদের সদস্য তুহিন হালদার তিমির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দ্বিপংকর গোলদার দিপু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান তুহিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লিটন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তরিকুল ইসলাম চৌধুরী তাপস প্রমূখ।

এদিকে, শনিবার জেলার স্বরূপকাঠি উপজেলার পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন আয়োজনের প্রক্রিয়াকে অগঠনতান্ত্রিক আখ্যা দিয়ে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ।

সমাবেশে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক কাজী সাইফুদ্দিন তৈমুর, আওয়ামী লীগ নেতা সালাম রেজা, শ্রমিক লীগ নেতা সিরাজুল ইসলাম ফায়েজ, যুবলীগ নেতা শাহ মো. নাসির উদ্দিন ও শহিদুল ইসলাম রিপন বক্তব্য রাখেন।

এসব বিক্ষোভ সমাবেশে বক্তার বলেন, পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের মতামতের কোন মূল্যায়ন না করে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়াল তার অনুসারীদের নিয়ে বাংলাদেশের স্বাধীতনার বিরোধীতাকারী জামায়াত-বিএনপিসহ অনুপ্রবেশকারী হাউব্রিডদের নিয়ে সম্মেলন আয়োজন করে তাদের পছন্দমত লোকজন দিয়ে পকেট কমিটি গঠন করা হচ্ছে। এসব কমিটিতে রাজাকার, জামায়াত-বিএনপির লোকজনকে আওয়ামী লীগের পুর্নবাসন করা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial