পিরোজপুরে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন
পিরোজপুরে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার লুৎফর রহমান খান এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুয়ায়ী বিমল চন্দ্র মন্ডল চেয়ারম্যান এবং মো. বেলায়েত হোসেন খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির এই প্যানেলের নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন, ভাইস চেয়ারম্যান যথাক্রমে মো. শামছুল হুদা ও মো. দেলোয়ার হোসেন খান। যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া মো. রইস উদ্দিন কোষাধ্যক্ষ, মোকসেদ আলী খান যুগ্ম কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। নির্বাচিত কার্যনির্বাহী সদস্যরা হলেন, রাশিদা বেগম, মো. আব্দুল মান্নান, মো. শাহজাহান খন্দকার, মো. মহিউদ্দিন খান, শাকিলা বেগম, এ.এম. সুলতান আহম্মদ গাজী, ডা. শাহাদাৎ হোসেন খান, নাদিরা বেগম, মো. শামসুল আলম ফকির ও দীলিপ কুমার মন্ডল।
শহরের পুরাতন জেলখানা রোডস্থ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির নিজস্ব কার্যালয়ে (অবসর ভবন) নির্বাচনের ফলাফল ঘোষণাকালে দুই নির্বাচন কমিশনার মো. আবদুর রহমান ও মো. জালাল উদ্দিন আহমেদসহ সমিতির অন্যান্য সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
