স্বরূপকাঠীতে জেলা তথ্য অফিসের আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন
“সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে মঙ্গলবার নেছারাবাদ (স্বরূপকাঠী) শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে সরকারের সাফল্য, অর্জন ও বাংলাদেশের সমৃদ্ধি বিষয়ক আলোচনা সভা ও বিষয়ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মুজিব বর্ষে আমাদের করণীয়, ভিশন-২০২১ ঃ ডিজিটাল বাংলাদেশ, টেকসই উন্নয়ন অভীষ্ট, উন্নয়নশীল বাংলাদেশের অগ্রযাত্রা, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, উন্নয়য়মূলক মেগাপ্রজেক্টসমূহ বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন। পরে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, নারীর ক্ষমতায়ন ও জয়যাত্রা, প্রভৃতি বিষয়ক মনোজ্ঞ ও তথ্যবহুল চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম. এম. ইয়াহিয়া সভাপতিত্ব করেন।
