প্রধান সূচি

স্বরূপকাঠীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক উপজেলার জগন্নাথকাঠি বন্দরে অভিযান চালিয়ে পণ্যের মোড়কে বিক্রয় মূল্য না থাকার দায়ে কমমেটিকস পয়েন্টকে ২ হাজার, প্রফুল্ল ষ্টোরকে ২ হাজার এবং মেয়াদ উত্তীর্ন কমমেটিস বিক্রির দায়ে মিকাইল কসমেটিকসকে ২ হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা করেন। এ সময় স্যানিটারী পরিদর্শক শেখ মো. জাকির হোসাইন উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে বরিশালের এপিবিএন এর একটি দল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial