প্রধান সূচি

Tuesday, January 28th, 2020

 

৮২ কোটি টাকা ব্যয়ে

পিরোজপুরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ জেলায় কৃষি উন্নয়ন প্রকল্প

পিরোজপুরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫ জেলা নিয়ে ৮২ কোটি ৬৪ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে কৃষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে। প্রকল্পের অপর জেলাগুলো হচ্ছে- গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা। এই ৫ জেলার ৩৯টি উপজেলায় ফসলের নিবীড়তা ৫ থেকে ৮ শতাংশ বৃদ্ধির লক্ষ্যে ৮২ কোটি ৬৪ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ের এ প্রকল্পটি কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট যৌথভাবে বাস্তবায়ন করবে। জানা গেছে, জলবায়ুর দ্রুত পরিবর্তনে উপকূলীয় এলাকার লবনাক্ততার কারণে আবাদী জমিতে সীমিত আকারে ফসল উৎপাদিত হচ্ছে। গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা- পিরোজপুর জেলার পরিবেশগত বৈশিষ্টের কারণে সামুদ্রিক জোয়াড়ের পানি,বিস্তারিত পড়ুন


কাউখালীতে শতবর্ষী পুকুর রাতের আঁধারে ভরাট !

পিরোজপুরের কাউখালী উপজেলায় সরকারী বালক মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষী একমাত্র পুকুরটি দখলের চেষ্টা করছেন স্থানীয় প্রভাবশালীরা। আর তা দখল করতে রাতের আঁধারে সেখানে ড্রেজার মেশিন বসিয়ে বালু দিয়ে ভরাট করার চেষ্টা করা হয়। গত শুক্রবার রাতের বেলায় বালু দিয়ে পুকুরটি ভরাটের চেষ্টা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের বাঁধা উপেক্ষা করে রাতের আধাঁরে তা ভরাটের চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, উপজেলা সদরের সরকারী বালক মাধ্যমিক ওই বিদ্যালয়টিতে ২টি পুকুর ছিল। ছাত্ররা ওই পুকুর ২টিতে গোসলসহ স্থানীয়রা তাদের পানির চাহিদা মিটাতেন এবিস্তারিত পড়ুন


জরিমানার ২০ লাখ না দেয়ায় সাজা খাটছেন ম্যানেজার ॥ ফের ভাটা চালানোর প্রস্তুতি নিচ্ছেন মালিক

পিরোজপুরে অবৈধ ইটভাটা

পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ডুমরিতলা ইউনিয়নের পূর্ব হরিণা গ্রামে থাকা একটি ইটভাটাকে জরিমানা করা হয়েছিল ২০ লাখ টাকা। জরিমানার টাকা দিতে না পারায় ভাটার ম্যানেজার সাজা খাটছেন। তারপরেও আবার ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে এ.এফ. এ. ব্রিকস এর মালিক। জানা গেছে, পরিবেশ অধিদপ্তর ২০১৯ সালের ২৫ ডিসেম্বর পিরোজপুর সদর উপজেলার পূর্ব হরিনা গ্রামে নজরুল ইসলাম মনিরের মালিকানাধীন এ.এফ.এ. ইট ভাটায় অভিযান চালায়। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযানে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে  তৈরী করা ইটভাটাটি ভেঙ্গে দেয়। এসময় ইট প্রস্তুত করার অপরাধে ইটভাটার ম্যানেজার পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ রাণীপুর গ্রামের ইমামবিস্তারিত পড়ুন


টিউবওয়েল দেয়ার নাম করে প্রকৌশলীর বিরুদ্ধে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

পিরোজপুর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ফারহানা ইসলামের বিরুদ্ধে টিউবওয়েল দেয়ার নাম করে প্রতারণার মাধ্যমে প্রায় পৌনে দুই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। পিরোজপুর সদর উপজেলার কদমতলার ইউনিয়নের উত্তর ভৈরমপুর এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেন এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং বরিশাল তত্বাবধায়ক প্রকৌশলী বরাবর একটি অভিযোগ পত্র জমা দিয়েছেন। জাহাঙ্গীর হোসেন জানান, গত ২০১৯ সালের জানুয়ারী মাসের কোন একদিন উপ-সহকারী ফারহানা ইসলাম উত্তর ভৈরমপুর এলাকায় মহিলা মাদ্রাসায় একটি টিউবওয়েল ও একটি বাথরুম পরিদর্শনে যান। এ সময় উপ-সহকারী ফারহানা তাকে ২০১৮-২০১৯ অর্থবছরে অগ্রাধিকারমূলক প্রকল্পের ৪৬টি টিউবওয়েলবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ‘ব্রান্ডিং’ বিষয়ক বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্রান্ডিং’ বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার রায়েরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্কাইপ ও ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার শেখ মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও স্কাইপিং এ কানেকটিং হয়ে উপস্থিত দর্শক শ্রোতাদের সাথে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় উপ-পরিচালক মুহাম্মদ আমীরুল আজম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা মাহাবুব।


ইন্দুরকানীতে মাঠ দিবস অনুষ্ঠিত

ইন্দুরকানীতে ২০১৮-১৯ অর্থ বছরে খরিপ-২/১৯/২০ মৌসুমে সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মালটা চাষী কিশোর কুমারেরর বারি মালটা-১ জাতের ফলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রামচন্দ্রপুর গ্রামের নারায়ন চন্দ্র হালদারের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ বিভাগের বরিশাল অঞ্চলের উপ-পরিচালক কৃষিবিদ আফতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক বরিশাল সদর তাওফিকুল আলম, পিরোজপুর উপ-পরিচালক আবু হেনা মো. জাফর,  ইন্দুরকানী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান। মাঠ দিবসে সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো.বিস্তারিত পড়ুন


পিরোজপুর কারাগারে কয়েদির মৃত্যু

পিরোজপুর জেলা কারাগারে আব্দুর রব মোল্লা (৫৪) নামে এক সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাকে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুর রব মোল্লা পিরোজপুরের কাউখালী উপজেলার মাগুরা গ্রামের আবদুস সোবাহান মোল্লার ছেলে। পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার শামীম ইকবাল জানান, মৃত কয়েদি আব্দুর রব মোল্লা একটি এনআই এ্যাক্টের একটি মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ছিলেন। সোমবার রাত ৮টার দিকে তিনি কারাগারে হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতবিস্তারিত পড়ুন


মোংলা বন্দর জেটিতে দূর্ঘটনায় নৌবাহিনীর সদস্য নিহত

মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটিতে দূর্ঘটনায় আহত নৌবাহিনীর সদস্য এ্যাভেল সিম্যান এম এইচ এরশাদ মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা যায়। এর আগে সোমবার রাত ৮টার দিকে মোটর সাইকেলযোগে নৌবাহিনীর সিম্যান এইচ এম এরশাদ ও সৈনিক মামুনুর রশিদ জেটি দিয়ে যাওয়ার সময় বানিজ্যিক জাহাজ থেকে নামানো গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়। পরে তাদেরকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে এরশাদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ মারা যান। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহারবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

জেলার নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারি পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক উপজেলার জগন্নাথকাঠি বন্দরে অভিযান চালিয়ে পণ্যের মোড়কে বিক্রয় মূল্য না থাকার দায়ে কমমেটিকস পয়েন্টকে ২ হাজার, প্রফুল্ল ষ্টোরকে ২ হাজার এবং মেয়াদ উত্তীর্ন কমমেটিস বিক্রির দায়ে মিকাইল কসমেটিকসকে ২ হাজার টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা করেন। এ সময় স্যানিটারী পরিদর্শক শেখবিস্তারিত পড়ুন


জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সদর উপজেলার ১০৯নং রায়েরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক’ প্রচার কার্যক্রমের আওতায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা মাহবুব। স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি অপূর্ব রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্নিমা রায়, মুর্শিদা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা শেখ মো. শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার। মহিলা সমাবেশে প্রধানমন্ত্রীর প্রদত্ত নির্দেশনা এবং ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়নবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial