মোংলা বন্দর জেটিতে দূর্ঘটনায় নৌবাহিনীর সদস্য নিহত
মোংলা বন্দর কর্তৃপক্ষের জেটিতে দূর্ঘটনায় আহত নৌবাহিনীর সদস্য এ্যাভেল সিম্যান এম এইচ এরশাদ মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা যায়। এর আগে সোমবার রাত ৮টার দিকে মোটর সাইকেলযোগে নৌবাহিনীর সিম্যান এইচ এম এরশাদ ও সৈনিক মামুনুর রশিদ জেটি দিয়ে যাওয়ার সময় বানিজ্যিক জাহাজ থেকে নামানো গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়। পরে তাদেরকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে এরশাদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ মারা যান।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী বলেন, সিংগাপুরী পতাকাবাহী বানিজ্যিক জাহাজ এমভি বাইকিং এমারেল্ড থেকে গাড়ী নামানোর কাজ চলছিলো। এসময় পাশ থেকে মোটর সাইকেলে যাওয়ার সময় একটি গাড়ির সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে নৌবাহিনীর সিম্যান এইচ এম এরশাদ ও সৈনিক মামুনুর রশিদ গুরুতর আহত হন। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ মারা যায়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ রাহাতও বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
