প্রধান সূচি

জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সদর উপজেলার ১০৯নং রায়েরকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক’ প্রচার কার্যক্রমের আওতায় এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা মাহবুব। স্কুল ম্যানিজিং কমিটির সভাপতি অপূর্ব রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্নিমা রায়, মুর্শিদা বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা শেখ মো. শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার বিশ^জিৎ শিকদার।

মহিলা সমাবেশে প্রধানমন্ত্রীর প্রদত্ত নির্দেশনা এবং ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, সরকারের অর্জিত সফলতা ও উন্নয়ন ভাবনা, টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি), ভিশনঃ ২০২১ ও ২০৪১ এর লক্ষ্য ও অর্জনসমূহ, অটিজম, তথ্য অধিকার, মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব ও জঙ্গিবাদ, ডেঙ্গু প্রতিরোধ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

সমাবেশে জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় সুধীজন, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial