প্রধান সূচি

পাইকগাছায় সপ্তদ্বীপা’র আয়োজন গুণীজন সম্মাননা প্রদানের উদ্যোগ

পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের আয়োজনে গুণীজন সম্মাননা প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ১৮ জানুয়ারী শনিবার সকাল ১১ টায় উপজেলার নতুন বাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানে গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব অমিয় কুমার ঘোষ, প্রধান আলোচক থাকবেন সেন্ট্রাল ইউনির্ভাসিটি অব সাইন্স এন্ড টেকনোলজি ঢাকা প্রফেসর ড. সন্দীপক মল্লিক, বিশেষ অতিথি থাকবেন পাইকগাছা পৌর মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। সাহিত্যের বিভিন্ন বিষয় সহ সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় ১৬জন গুণী ব্যক্তিকে সপ্তদ্বীপা সম্মাননা স্মারক ও হৈমনরেন্দ্র স্মৃতি সম্মাননা স্মারক প্রদান করা হবে।

সম্মাননায় মনোনীত গুণী ব্যক্তিরা হলেন, শিক্ষা ও সাংস্কৃতিতে প্রফেসর ড. সন্দীপক মল্লিক, উপকূল সাংবাদিকতায় রফিকুল ইসলাম মন্টু, প্রবন্ধে অসিত কুমার মন্ডল, সাহিত্য গবেষণায় সঞ্জীব হাউলী, নিবন্ধে নলিনী কান্ত সানা, সাহিত্য সম্পাদনায় গাজী শাহজাহান সিরাজ, ছোট গল্পে মনিরুল ইসলাম সিদ্দকী ফিরোজ, উপন্যাসে পঞ্চানন মল্লিক, যাত্রাপালা রচনায় সুদয় কুমার মন্ডল, কবিতায় যগেন্দ্রনাথ চ্যাটার্জী ও অসীম রায়, ছড়ায় বিমল কৃষ্ণ রায়, সাহিত্য সংগঠনে রনজিত কুমার মন্ডল, আঞ্চলিক গানে জিএম এমদাদ, সমাজসেবায় কেএম আরিফুজ্জামান তুহিন, ব্যবসা ও ক্ষুদ্র শিল্পে মোঃ ডালিম সরদার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial