গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ওবায়েদুল হক সভাপতি নির্বাচিত
জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুইটি প্যানেলে বিভক্ত হয়ে প্রার্থীরা অংশ গ্রহন করেন। একটি প্যানেলের নেতৃত্ব দেন সমাজ সেবক ও শিক্ষানুরাগী ওবায়েদুল হক (বাচ্চু) ও অপর পক্ষে নেতৃত্ব দেন সাবেক সভাপতি আলী আহমেদ সিপাহী।
নির্বাচনে ওবায়েদুল হক (বাচ্চু) প্যানেলের ৫ জন সদস্য নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন মো. সেলিম হাওলাদার, মো. কবির হাওলাদার, মো. আবু হানিফ খন্দকার এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য চাঁদনী।
এর আগে স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্যে দিয়ে ৫ জন অভিভাবক সদস্য ও শিক্ষকদের মধ্যে দিয়ে ৩ জন শিক্ষক সদস্য নির্বাচিত হয় প্রত্যক্ষ ভোটে। ৫ অভিভাবক সদস্য ও ৩ শিক্ষক সদস্যদের মধ্যে ৭ জনই সভাপতি হিসেবে সমর্থন করেন সমাজ সেবক ও শিক্ষানুরাগী ওবায়েদুল হক (বাচ্চু)কে। পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।
