Tuesday, December 24th, 2019
শেকড় সন্ধানে
হৃদয়ের উষ্ণতা দিয়ে লালিত স্বপ্নগুলো পরিপক্বতায় গড়েছে সাম্রাজ্য আপন স্মৃতিরা নিস্প্রাণ, অবহেলিত শেকড়, রঙিন কাচের আস্তরণে উচ্ছ্বসিত মন। স্বপ্নরা উড়ছে উন্মাদনায় বিনিসূতায়, প্রাপ্তির ঢেকুর তুলে প্রতি চন্দ্রিমায় কোনো ক্ষনে ক্লান্ত পরিশ্রান্ত ডানাভাংগা স্বপ্নগুলো মাটিতে লুটায়। স্তব্ধ পৃথিবী, অপলক তাকিয়ে রয় অতীত স্মৃতিরা মস্তিস্ক নাড়িয়ে যায় ঝাপসা নয়নে ক্ষতবিক্ষত হৃদপিন্ডে ভ্রান্ত চলার পরিনতির হিসাব মিলায়। অর্জিত সকল কিছুর শেকড় খুঁজে নাও জল ঢালো সেথায় যদি কিছু পেতে চাও।
সরকারি প্রকল্পে দেশের ভালো আবাসন ব্যবসায়ীদের কাজ দেয়ার পরিকল্পনা রয়েছে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, সরকার সকলের জন্য আবাসন নিশ্চিত করতে চায়। সরকারি প্রকল্পে বিদেশী বিনিয়োগের পাশাপাশি দেশীয় ভালো আবাসন ব্যবসায়ীদের ইমারত নির্মাণের কাজ দেয়ার পরিকল্পনা রয়েছে। দেশের আবাসন প্রতিষ্ঠানকে কাজ দিলে তাদের দায়বদ্ধতা ও জবাবদিহি থাকবে। ঢাকার তুরাগ নদীর পাড় ও কেরানীগঞ্জে স্যাটেলাইট সিটি, ঝিলমিল সম্প্রসারণ, পূর্বাচল এবং উত্তরা ৩য় পর্ব প্রকল্পে ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীরা যাতে বিনিয়োগ করতে পারেন, সেটা আমরা ব্যবস্থা করবো। সকলে মিলে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব আয়োজিত শীতকালীন আবাসন মেলারবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিনামূল্যে গাইনী ও মেডিসিন বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প
রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফ’র সহযোগিতায় মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নে রিক-সমৃদ্ধি কর্মসূচি অফিসে গাইনী ও মেডিসিন বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নে গাইনী সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিনামূল্যে গাইনী ও মেডিসিন বিষয়ক (স্বাস্থ্য)সেবা প্রদান করা হয়। ক্যাম্পে গাইনী চিকিৎসা সেবা প্রদান করেন পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফারহানা রহমান এমবিবিএস (ঢাকা) এফসিপিএস (গাইনী এন্ড অবস)। মেডিসিন বিষয়ক রোগী দেখেন ডা. মো. নিজাম উদ্দিন এমবিবিএস (ঢাকা) বিসিএস (স্বাস্থ্য)। উক্ত ক্যাম্পে মোট ১৮৮ জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বর্ণাঢ্য পরিবেশে ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মঙ্গলবার পিরোজপুরে পালিত হয়েছে দৈনিক ইত্তেফাকের ৬৭ বছরে পদার্পণ অনুষ্ঠান। পিরোজপুর প্রেসক্লাবে এ বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয় কেক কাটার মধ্য দিয়ে। ইত্তেফাকের পিরোজপুর অফিস প্রধান মুনিরুজ্জামান নাসিম আলীর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর সুধী সমাবেশে বক্তব্য রাখেন- প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, বিশেষ অতিথি পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শেখ সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও দুবলা ফিশার মেন গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ, টিআইবি সনাকের সভাপতি এডভোকেট শহীদুল্লাহ খান, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, নারী নেত্রী মনিকা মন্ডল, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আনসার ও ভিডিপি’র শীতবস্ত্র বিতরণ
পিরোজপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)’র উদ্যোগে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এক অনুস্ঠানের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করেন জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সাজ্জাদ মাহমুদ। এ সময় নাজিরপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা টিপু সুলতার গাজী, আনসার ও ভিডিপি’র পিরোজপুর সদর উপজেলা প্রশিক্ষক কাজী কবির উদ্দিনসহ জেলা এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মোংলায় নৌযান ক্রয়ে দুর্নীতি’র বিষয়ে তদন্তের নির্দেশ দুদকের
মোংলা বন্দর কর্তৃপক্ষের ৩টি নৌযান ক্রয় কোন দুর্নীতি হয়েছে কিনা তা তদন্তের নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ এফ এফ আমিনুল ইসলাম। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত গণশুনানী শেষে এই তদন্তের নির্দেশ দেন তিনি। এসময় তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন সারাদেশে ছড়িয়ে দিতে চাই। জনগণই আমাদের প্রতিনিধি। জনগণ যেখানে দুর্নীতি দেখবে সেখানেই প্রতিরোধ ও প্রতিবাদ করবে। আমাদের একটি টোল ফ্রি ১০৬ হটলাইন আছে। সেখানে গত দুই বছরে ৩৫ লাখ অভিযোগ পেয়েছি। গণশুনানীতে সরাসরি মুখোমুখী অবস্থানে অংশ নেয় সেবা গ্রহীতা ও সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান। গণশুনানীতে উঠে আসে সেবা প্রদানকারীবিস্তারিত পড়ুন
বৈরী আবহাওয়া ও মেঘলা আকাশ
সুন্দরবনের দুবলার চরের শুটকি পল্লীর জেলে ও ব্যবসায়ীরা লোকসানের মুখে
ঘূর্নিঝড় বুলবুলের ক্ষত শুকিয়ে সরগরম হয়ে উঠলেও বৈরী আবহাওয়া, মেঘলা আকাশ আর শৈত্য প্রবাহ সুন্দরবনের দুবলার চরের শুটকি জেলে পল্লীর জেলে ও ব্যবসায়ীদের লোকসানের মুখে ফেলেছে। দিনে মিলছে না সূর্যের দেখা। ফলে মাছ শুকাতে পারছে না জেলেরা। তারপরেও সকাল থেকে রাত অবধি মাছ ধরা, বাছাই, গ্রেডিং ও প্রক্রিয়াকরণে ব্যস্ত সময় পার করছে জেলে ও ব্যবসায়ীরা। তবে প্রাকৃতিক দূর্যোগ, অপরিচ্ছন্ন পরিবেশ আর অনুন্নত প্রক্রিয়াকরণ ব্যবস্থায় মানসম্পন্ন শুটকি উৎপাদন সম্ভব হচ্ছে না। ভালো মানের শুটকি উৎপাদন করা গেলে রফতানি আয় কয়েকগুণ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন শুটকি ব্যবসায়ীরা। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জেরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জেলার ভান্ডারিয়ায় মঙ্গলবার সকালে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সুলতানা হোসেন সভাকক্ষে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দৈনিক ইত্তেফাকের উদ্যোগে এবং ইত্তেফাক পাঠক ফোরাম ও বাংলাদেশ হিন্দু পরিষদের ভান্ডারিয়া শাখার সভাপতি বাবুল চন্দ্র দাসের সহযাগিতায় আনুষ্ঠানিকভাবে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জেপির মহিলাবিস্তারিত পড়ুন
গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ওবায়েদুল হক সভাপতি নির্বাচিত
জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দুইটি প্যানেলে বিভক্ত হয়ে প্রার্থীরা অংশ গ্রহন করেন। একটি প্যানেলের নেতৃত্ব দেন সমাজ সেবক ও শিক্ষানুরাগী ওবায়েদুল হক (বাচ্চু) ও অপর পক্ষে নেতৃত্ব দেন সাবেক সভাপতি আলী আহমেদ সিপাহী। নির্বাচনে ওবায়েদুল হক (বাচ্চু) প্যানেলের ৫ জন সদস্য নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন মো. সেলিম হাওলাদার, মো. কবির হাওলাদার, মো. আবু হানিফ খন্দকার এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য চাঁদনী। এর আগে স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্যে দিয়ে ৫ জন অভিভাবক সদস্য ও শিক্ষকদের মধ্যে দিয়ে ৩ জন শিক্ষক সদস্য নির্বাচিতবিস্তারিত পড়ুন
