প্রধান সূচি

শেকড় সন্ধানে

হৃদয়ের উষ্ণতা দিয়ে লালিত স্বপ্নগুলো
পরিপক্বতায় গড়েছে সাম্রাজ্য আপন
স্মৃতিরা নিস্প্রাণ, অবহেলিত শেকড়,
রঙিন কাচের আস্তরণে উচ্ছ্বসিত মন।
স্বপ্নরা উড়ছে উন্মাদনায় বিনিসূতায়, প্রাপ্তির ঢেকুর তুলে প্রতি চন্দ্রিমায়
কোনো ক্ষনে ক্লান্ত পরিশ্রান্ত ডানাভাংগা স্বপ্নগুলো মাটিতে লুটায়।
স্তব্ধ পৃথিবী, অপলক তাকিয়ে রয়
অতীত স্মৃতিরা মস্তিস্ক নাড়িয়ে যায়
ঝাপসা নয়নে ক্ষতবিক্ষত হৃদপিন্ডে
ভ্রান্ত চলার পরিনতির হিসাব মিলায়।
অর্জিত সকল কিছুর শেকড় খুঁজে নাও
জল ঢালো সেথায় যদি কিছু পেতে চাও।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial