ভান্ডারিয়ায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জেলার ভান্ডারিয়ায় মঙ্গলবার সকালে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সুলতানা হোসেন সভাকক্ষে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দৈনিক ইত্তেফাকের উদ্যোগে এবং ইত্তেফাক পাঠক ফোরাম ও বাংলাদেশ হিন্দু পরিষদের ভান্ডারিয়া শাখার সভাপতি বাবুল চন্দ্র দাসের সহযাগিতায় আনুষ্ঠানিকভাবে কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার, ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জেপির মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ এম জহিরুল ইসলাম, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মামুন, উপাধ্যক্ষ মো. আবু জাফর, জেপির উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান টুলু, যুগ্ন আহবায়ক ও গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে ভান্ডারিয়া পৌর সহায়ক কমিটির সদস্য ও জেপি নেতা মো. জামাল উদ্দিন মিয়া স্বপন, আওয়ামী লীগ নেতা কাজী অতিকুজ্জামানা জুয়েল, জেপির উপজেলা দপ্তর সম্পাদক মো. মোস্তফা সিকদার, মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টু, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের আইন বিষয়ক সম্পাদক শঙ্কর জীৎ সমদ্দার, যুবসংহতির উপজেলা যুগ্ন আহবায়ক বাহাদুর সরদার, ছাত্রসমাজের আহবায়ক আরিফুল ইসলাম শিমুল আকন, ভান্ডারিয়া উপজেলা ইত্তেফাক পাঠক ফোরাম ও বাংলাদেশ হিন্দু পরিষদের ভান্ডারিয়া শাখার সাধারণ সম্পাদক দিপু সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক যুগল হাওলাদার শুভ, সাংগঠনিক সম্পাদক উজ্জল কুমার মালি, দপ্তর সম্পাদক নান্টু সিংহসহ শিক্ষক এবং উপজেলায় বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের ভান্ডারিয়া সংবাদদাতা কে এম ফজলুর রহমান।
