প্রধান সূচি

পিরোজপুরে ১০৯টি দোকান ঘর ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় খালের পাড়ে গড়ে ওঠা অবৈধ দোকানসহ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড।
সোমবার দুপুরে সদর উপজেলার সিকদার মল্লিক ও কদমতলা ইউনিয়নের পিরোজপুর-নাজিরপুর সড়কের পাশের ১০৯টি দোকান ঘর ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কদমতলা ভাড়ানী খালের পাড়ের পাঁচপাড়া বাজারসহ কয়েকটি এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন পিরোজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পিযুষ কুমার চৌধুরী। এসময় খালের সাড়ে ৮ কিলোমিটার জায়গায় গড়ে ওঠা ১০৯টি অবৈধ স্থাপনা ও দোকান ঘর উচ্ছেদ করা হয়। এর আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে গত রবিবার পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়।
পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, পানি উন্নয়ন বোর্ডের এ উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial