প্রধান সূচি

পাইকগাছায় প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও ইয়ারফোন বিতরণ

পাইকগাছা প্রতিবন্ধি দরিদ্র পরিবারের ৩৩ জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার ও ইয়ারফোন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লস্কর ইউপি চেয়ারম্যান কে. এম. আরিফুজ্জামানের সভাপতিত্বে তার বাসভবন লক্ষ্মীখোলায় এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা দিলীপ কুমার রায়, ইউপি সচিব ফারুক আহম্মেদ, ইউপি সদস্য অরবিন্দ মন্ডল, প্রকাশ মন্ডল, মাওলানা শহিদুল ইসলাম, পরিমল মন্ডল, গাউসুল হক, আকরামুল ইসলাম, প্রমুখ। আয়োজক সুত্রে জানা গেছে, জেলা সেন্ট জোসেফ স্কুলের ১৯৮৯ ব্যাচের ছাত্র জার্মান প্রবাসী কে. এম আসাদুজ্জামান রুহিন, আমিনুর রহমান, সংগ্রাম, আমেরিকা প্রবাসী লিখন এবং ইউপি চেয়ারম্যান তুহিন এর উদ্যোগে সাতক্ষীরার দেবহাটা ও খুলনা জেলার দাকোপ ও পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামের ১৩ জন শারীরিক এবং ২০ জন শ্রবন প্রতিবন্ধিকে এসব উপকরণ প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial