প্রধান সূচি

Thursday, December 19th, 2019

 

দায়সারাভাবে দায়িত্ব পালন করা যাবে না … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, প্রকল্প বাস্তবায়নে দায়সারাভাবে দায়িত্ব পালন করা যাবে না। অনন্তকাল ধরে কোন প্রকল্পের কাজ চলতে পারে না। প্রকল্প বাস্তবায়নে দেরী হলে তার যৌক্তিক ব্যাখ্যা থাকতে হবে। নিজেদের অনিয়ম, ভুল-ভ্রান্তি অনুধাবন করতে হবে। কর্মক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। তিনি এ সময় কর্মকর্তাদের প্রশ্ন করে বলেন, “পরিচ্ছন্নভাবে চললে ক্ষতি কী।” বৃহস্পতিবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভূক্ত প্রকল্পসমূহের নভেম্বর-২০১৯ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে দপ্তর-সংস্থার প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। সভায়বিস্তারিত পড়ুন


পিরোজপুরে ফাযিল মাদ্রাসায় নির্বাচনে প্রার্থীদের পক্ষে শিক্ষকের প্রচারণার অভিযোগ

পিরোজপুরে ফাযিল মাদ্রাসার অভিভাবক সদস্য পদের নির্বাচনে প্রার্থীদের পক্ষে কয়েকজন শিক্ষকের প্রচারণার অভিযোগ উঠেছে। পিরোজপুর ফাযিল মাদ্রাসার অভিভাবক সদস্য পদের নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কয়েকজন শিক্ষকের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করার জন্য অভিভাবকদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। কালিকাঠী গ্রামের অভিভাবক ভোটার মো. ছিদ্দিকুর রহমানের বাড়িতে গিয়ে একজন শিক্ষক তার পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার জন্য অনুরোধ করেন এবং হ্যান্ডবিল বিতরণ করেন। এ ব্যাপারে ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলী আকবরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।


কাউখালীতে সার ও বীজ বিতরণ

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পিরোজপুরের কাউখালী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার  উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. দেলোয়ার হোসাইন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ। এ বছরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার ও ইয়ারফোন বিতরণ

পাইকগাছা প্রতিবন্ধি দরিদ্র পরিবারের ৩৩ জন প্রতিবন্ধিকে হুইল চেয়ার ও ইয়ারফোন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লস্কর ইউপি চেয়ারম্যান কে. এম. আরিফুজ্জামানের সভাপতিত্বে তার বাসভবন লক্ষ্মীখোলায় এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা দিলীপ কুমার রায়, ইউপি সচিব ফারুক আহম্মেদ, ইউপি সদস্য অরবিন্দ মন্ডল, প্রকাশ মন্ডল, মাওলানা শহিদুল ইসলাম, পরিমল মন্ডল, গাউসুল হক, আকরামুল ইসলাম, প্রমুখ। আয়োজক সুত্রে জানা গেছে, জেলা সেন্ট জোসেফ স্কুলের ১৯৮৯ ব্যাচের ছাত্র জার্মান প্রবাসী কে. এম আসাদুজ্জামান রুহিন, আমিনুর রহমান, সংগ্রাম, আমেরিকা প্রবাসী লিখন এবং ইউপি চেয়ারম্যান তুহিন এর উদ্যোগে সাতক্ষীরার দেবহাটাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সনাক’র নেটওয়ার্কিং সভা

“দুর্নীতির বিরুদ্ধে একসাথে” এই শ্লোগানকে সামনে রেখে জলবায়ু অর্থায়নে সুশাসন প্রতিষ্ঠায় সমমনা সংস্থাসমূহের সাথে পিরোজপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সনাক কার্যালয়ে বিভিন্ন বেসরকারি সমমনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক’র সিএফজি উপ-কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। সনাকের সিএফজি খাতের কার্যক্রমকে এগিয়ে নিতে বেসরকারি প্রতিষ্ঠানসমূহ কিভাবে সহযোগিতা করতে পারে এবং একই সাথে অন্যান্য প্রতিষ্ঠানের কার্যক্রমে সনাক কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন, রয়েল বেঙ্গলবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ইচ্ছামত অফিস করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা !

নিয়মিত অফিস করেন না নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাস। নিজের ইচ্ছামত অফিসে আসেন তিনি, আবার চলেও যান তার সুবিধা অনুযায়ী। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবারও সকাল ১০টা পর্যন্ত তার অফিস ছিল তালাবদ্ধ। এদিকে, নেছারাবাদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু উপজেলা প্রশাসন ফেসবুক আইডিতে একটি পোষ্ট দিলে মূহুর্তেই ইউএনও এর দেয়া ওই পোষ্টটি বাইরাল হয়ে যায়। প্রকল্পব াস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠে। আমিনুল ইসলাম তালুকদার নামে এক স্কুল শিক্ষক মন্তব্য করে বলেন, স্যার, আপনাকেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial