প্রধান সূচি

পিরোজপুরে সনাক’র নেটওয়ার্কিং সভা

“দুর্নীতির বিরুদ্ধে একসাথে” এই শ্লোগানকে সামনে রেখে জলবায়ু অর্থায়নে সুশাসন প্রতিষ্ঠায় সমমনা সংস্থাসমূহের সাথে পিরোজপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সনাক কার্যালয়ে বিভিন্ন বেসরকারি সমমনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এই নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়।

সনাক সভাপতি এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক’র সিএফজি উপ-কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। সনাকের সিএফজি খাতের কার্যক্রমকে এগিয়ে নিতে বেসরকারি প্রতিষ্ঠানসমূহ কিভাবে সহযোগিতা করতে পারে এবং একই সাথে অন্যান্য প্রতিষ্ঠানের কার্যক্রমে সনাক কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন, রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মইনুল আহসান মুন্না, ব্র্যাকের জেলা প্রতিনিধি বিভজ্জন বিশ^াস, বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুরের প্রোগ্রাম এক্সিকিউটিভ পারভীন আক্তার, রিক’র এজিএম মো. নাসির উদ্দিন, মুসলিম এইড’র এডমিন অফিসার মো. আব্দুর রহিম, উদীচীর সাধারণ সম্পাদক এ. বি. এম খালিদ আবু, সনাক’র সিএফজি উপ-কমিটির সদস্য মো. ফিরোজ খান প্রমুখ। সভা সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার ধীমান গাইন।

সভার উদ্দেশ্য ছিল পারস্পারিক সমঝোতা ও যৌথ উদ্যোগের মাধ্যমে সনাক’র জলবায়ু অর্থায়নে সুশাসন কার্যক্রমকে আরো বেগবান করা। সভায় উপস্থিত প্রতিনিধিবৃন্দ টিআইবি’র দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে নেটওয়ার্কের মাধ্যমে আরো শক্তিশালী করা ও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial