মানবাধিকার দিবসে পিরোজপুরে মানববন্ধন
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের টাউন ক্লাব সড়কে হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম, মহিলা পরিষদ ও মানবাধিকার কমিশন জেলা শাখার যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডল, পৌর প্যানেল মেয়র মিনারা বেগম, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম বাদশা, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামিম, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু, টিআইবির এরিয়া ম্যানেজার মাজাহারুল ইসলাম, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই এর প্রকল্প অফিসার মানসুরা সাথী প্রমুখ।
