Tuesday, December 10th, 2019
সড়ক দুর্ঘটনায় নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মেয়ে কলেজ ছাত্রী মৌলি নিহত
সড়ক দুর্ঘটনায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাজিরপুর সদর ইউপি চেয়ারম্যান মোশারফে হোসেন খানের মেয়ে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ফারমিন মৌলি নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮ টার দিকে টুঙ্গিপাড়া-নাজিরপুর সড়কের বাগেরহাটের চিতলমারী উপজেলার কুনিয়ার মোড় নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এ সময় মৌলি টুঙ্গিপাড়া থেকে একটি মোটর সাইকেলে করে নাজিরপুর আসছিলেন। মৌলিকে বহনকারী মোটর সাইকেলের চালক ছাত্রলীগ নেতা রাকিব জানান, টুঙ্গিপাড়া থেকে মৌলি নিয়ে তিনি নাজিরপুরের দিকে আসছিলেন। পথে চিতলমারী উপজেলার কুনিয়ার মোড় নামকবিস্তারিত পড়ুন
চিতলমারীতে শিশু রিফাত ও খালিদ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
বাগেরহাটের চিতলমারীতে শিশু রিফাত ও খালিদ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার চৌদ্দহাজারি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ প্রায় ৬ শতাধিক নারী, পুরুষ ও শিশু অংশ গ্রহণ করেন। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু রিফাত ও খালিদের হত্যাকারীদের ফাঁসির দাবী জানান। গত ২৬ নভেম্বর চৌদ্দহাজারি গ্রামের মান্নান তালুকদারের একমাত্র ছেলে রিফাত তালুকদার (৬) ও চলতি বছরের ১৫ জুন অপহরণের পর অধ্যাপক কাওছার তালুকদারে ছেলে খালিদ তালুকদার (৭)কে নির্মমভাবে হত্যা করে ডোবায় লাশ ফেলে রাখে প্রতিপক্ষরা। নির্মমবিস্তারিত পড়ুন
১৬ ডিসেম্বর থেকে জাতীয় ম্লোগান ‘জয় বাংলা’
আগামী ১৬ ডিসেম্বর থেকে রাষ্ট্রীয় সব অনুষ্ঠানের শুরুতে ও শেষে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিসহ অন্য বক্তাদের ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করতে হবে বলে মৌখিক নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন। একইসাথে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারী দিন নির্ধারণ করেছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, আব্দুল মতিন খসরু প্রমুখ। আইনজীবীরা জানান, রাষ্ট্রীয় পর্যায়ের অনুষ্ঠানে যারাই বক্তব্য রাখবেন (বাংলাদেশি নাগরিক) তাদের সবাইকেবিস্তারিত পড়ুন
নাজিরপুরে আ’লীগের অফিস ভাংচুরের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
পিরোজপুরের নাজিরপুরের মাটিভাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ও বঙ্গবন্ধুর ছবি ভাংচুরের অভিযোগে মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীনসহ অর্ধশত লোকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মাটিভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বাবুল হাসান বুলু বাদী হয়ে সোমবার রাতে এ মামলা দায়ের করেন। মামলায় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ২৪ জন নাম উল্লেখ করে আরো ২০/২৫ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, গত রবিবার রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয় দক্ষিণ বানিয়ারী বাজারে অবস্থিত ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে বসে কমিটি গঠনের পূর্ব প্রস্তুতি উপলক্ষেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত
বাগেরহাটে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস পালিত হযেছে। মঙ্গলবার সকালে হিউম্যান রাইডস মনিটরিং অর্গানাইজেশন বাগেরহাট জেলা কমিটির উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি জেলা প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হিউম্যান রাইডস মনিটরিং অর্গানাইজেশনের অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা হিউম্যান রাইডস মনিটরিং অর্গানাইজেশন বাগেরহাট জেলা শাখার সভাপতি হেদায়েত হোসাইন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি নীহার রঞ্জনবিস্তারিত পড়ুন
পিরোজপুরে মানবাধিকার দিবস পালিত
‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে পিরোজপুরে বিশ^ মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে পিরোজপুর সার্কিট হাউজ থেকে একটি র্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক আবু হেনা মো. জাফর, জেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম চৌধুরী, সাংবাদিকবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত
জেলার ভান্ডারিয়ায় মঙ্গলবার ৭১তম বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে সংগঠনের ভান্ডারিয়া আঞ্চলিক শাখার উদ্যোগে “মানবাধিকার সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ যুব সম্প্রদায়” এই শ্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম। সংগঠনের সভাপতি মো. ছগির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, ওসি এস এম মাকসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ.বিস্তারিত পড়ুন
মানবাধিকার দিবসে পিরোজপুরে মানববন্ধন
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে পিরোজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের টাউন ক্লাব সড়কে হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম, মহিলা পরিষদ ও মানবাধিকার কমিশন জেলা শাখার যৌথ আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি মনিকা মন্ডল, পৌর প্যানেল মেয়র মিনারা বেগম, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম বাদশা, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামিম, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু, টিআইবির এরিয়া ম্যানেজার মাজাহারুল ইসলাম, জেলা মহিলাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি। মঙ্গলবার সকাল ১০টায় পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হতে চাইলে পুলিশের বাঁধার মুখে পরে। পরে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম বাতেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ নেতৃবৃন্দ।
কাউখালীতে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ
শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন। সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা দুঃস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের শীতার্তদের খুঁজে বের করে তাদের মধ্যে কম্বল বিতরণ করেন। উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে এ কম্বল বিতরণ করা হয়েছে। ইউএনও’র হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষের মুখে হাসি ফুটে ওঠে। শীতের রাতে ইউএনও’র কাছ থেকে শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষ ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. সাইফুলবিস্তারিত পড়ুন
