প্রধান সূচি

কাউখালীতে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন। সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা দুঃস্থ ও অসহায় ছিন্নমূল মানুষের শীতার্তদের খুঁজে বের করে তাদের মধ্যে কম্বল বিতরণ করেন।

উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে এ কম্বল বিতরণ করা হয়েছে। ইউএনও’র হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষের মুখে হাসি ফুটে ওঠে। শীতের রাতে ইউএনও’র কাছ থেকে শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষ ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রফিকুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি. এম. সাইফুল ইসলাম প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial