পিরোজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিএনপি।
মঙ্গলবার সকাল ১০টায় পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হতে চাইলে পুলিশের বাঁধার মুখে পরে। পরে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সালাম বাতেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহিদ, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ রিয়াজ উদ্দিন রানাসহ নেতৃবৃন্দ।
Please follow and like us:
« কাউখালীতে শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মানবাধিকার দিবসে পিরোজপুরে মানববন্ধন »
